এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫

এসএ গেমসের বাকি সাত মাস, প্রস্তুতি শুরু কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ |
এসএ গেমসের বাকি আর মাত্র সাত মাস। ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে বসবে এবারের আসর। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর গেমস আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান। তবে গেমসের জন্য কবে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ, জানা নেই কারোর। সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর গেমসের প্রস্তুতিতে নেমে পড়বে জাতীয় ক্রীড়া পরিষদ। ২০১৯ নেপাল এসএ গেমসে ২৫টি ডিসিপ্লিনে অংশ নিয়ে সর্বাধিক ১৯টি স্বর্ণ, ৩৩টি রুপা ও ৯০টি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবারের আসরে ২৬টি ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এখনই প্রস্তুতি শুরু করা প্রয়োজন বলে মনে করছেন ক্রীড়াবিদরা। আগে গেমসের প্রস্তুতির সব দায়িত্ব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) পালন করলেও এবার সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিভাবক

সংস্থা ক্রীড়া পরিষদের ওপর। সূত্র বলছে, ঈদুল আজহার পর সাফল্যের নিরিখে এগিয়ে থাকা একক ইভেন্টের ডিসিপ্লিনগুলো দিয়ে গেমসের প্রস্তুতি শুরু হবে। দলীয় ইভেন্টের প্রস্তুতি শুরু হবে আরও পরে। এ বিষয়ে ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম বলেন, ‘বিওএ সভাপতি ও সেনাপ্রধান মহোদয় এই দায়িত্ব দিয়ে ব্যক্তিগতভাবে আমাকে কৃতার্থ করেছেন। আমি সম্মানিত বোধ করছি আমাদের ওপর আস্থা রাখার জন্য। বিওএ’র কাছ থেকে চিঠি পেলেই কাজ শুরু করে দেব।’ বিওএ’র মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) এবিএম শেফাউল কবির বলেন, ‘গেমসের প্রস্তুতির দায়িত্ব সংক্রান্ত চিঠি আমরা এখনো ক্রীড়া পরিষদকে দিতে পারিনি। সামনের সপ্তাহে চিঠি দিতে পারব বলে আশা করছি।’ পাকিস্তান এসএ গেমসের জন্য মনোনীত শেফ

দ্য মিশন সিরাজউদ্দিন আলমগীর বলেন, ‘ফেডারেশনগুলোর সঙ্গে কথা বলে অনুশীলন ও আর্থিক যাবতীয় বিষয় জাতীয় ক্রীড়া পরিষদ দেখবে-এটাই বিওএ’র নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না