এমপিওভুক্তির ঘোষণা না হলে ঈদের পর কঠোর আন্দোলন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫

এমপিওভুক্তির ঘোষণা না হলে ঈদের পর কঠোর আন্দোলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ |
সরকারি প্রতিশ্রুতি মোতাবেক দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। বুধবার (০৪ জুন) সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক পরিষদের উদ্যোগে এক জরুরি ভার্চুয়াল সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিঞা, সঞ্চালনা করেন সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, ঈদের পরে সপ্তাহের মধ্যে সরকার যদি এমপিওভুক্তির ব্যাপারে প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ না নেয় তাবে রাজনৈতিক দল, ছাত্রসমাজ, সুশীল সমাজ, অভিভাবকসহ জনসাধারণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সভায় শিক্ষক নেতারা অভিযোগ করেন, গত ১১ মার্চ শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি

চুক্তিতে পৌঁছলেও আজ অবধি কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। এতে শিক্ষকরা চরমভাবে ক্ষুব্ধ। সেলিম মিঞা বলেন, ৭২৮ কোটি টাকা মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় বরাদ্দ থাকলেও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই। এটি পক্ষপাতদুষ্ট আচরণ এবং সরকারের বিমাতাসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ। অধ্যক্ষ বিরুল ইসলাম বলেন, মে মাসের মধ্যে এমপিও কার্যক্রম শেষ করে জুলাই থেকে বেতন কার্যকর হওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনো নীতিনির্ধারক পর্যায়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেই। বহুবার ধরনা দিয়েও প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। অধ্যক্ষ নাজমুছ সাহাদাৎ আজাদী বলেন, শিক্ষকদের দুর্দশা যেন সরকারের চোখে পড়ে না। আমরা চূড়ান্তভাবে আশাবাদী, অন্তর্বর্তী সরকার সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করবে। সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ ইমরান বিন

সোলায়মান, মো. সাজ্জাদ হোসেন, মো. আব্দুস সালাম, মো. আবতাবুল আলম, মো. মিজানুর রহমান, বাকী বিল্লাহ, প্রধান শিক্ষক আবু বক্কর মো. এরশাদুল হক, মো. হাবিবুর রহমান ও সুপার মো. ফরহাদ হোসেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে