এবার সিলেট সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশ-ইন, যথারীতি মুখে কুলুপ সরকার-বিজিবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫

এবার সিলেট সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশ-ইন, যথারীতি মুখে কুলুপ সরকার-বিজিবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ |
সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে এবার আরও ৫৩ বাংলাদেশিকে “পুশ-ইন” করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এ ঘটনায় সরকারের পক্ষ থেকে এবং বিজিবির পক্ষ থেকে কোনো প্রতিবাদ কিংবা অবস্থান নিতে দেখা যায়নি। ১৬ই জুলাই, বুধবার ভোররাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত চারটি গ্রুপে তাদের এপারে ঠেলে পাঠানো হয়। এদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৩২ জন ও শিশু ১০ জন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, বুধবার উল্লিখিত সময়ের মধ্যে ছাতক উপজেলার নোয়াকোট, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ চারটি গ্রুপে ভাগ করে মোট ৫৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে বিজিবি

৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন টহল দল তাদের আটক করে। বিজিবির ভাষ্য মতে, আটক সবাই বাংলাদেশি নাগরিক এবং তারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়েছিলেন। আটকদের মধ্যে যশোর জেলার ১০ জন, নড়াইলের ২৩ জন, সিলেটের চারজন, সাতক্ষীরার ১০ জন, কুষ্টিয়ার একজন, খুলনার একজন, হবিগঞ্জের একজন, নরসিংদীর একজন ও বরিশাল জেলার দুইজন। আটকদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি। প্রসঙ্গত, প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিক আখ্যা দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিপুল সংখ্যক মানুষকে বাংলাদেশের সীমান্তে পুশ-ইন করে। তবে এসব ঘটনায় বিজিবি কিংবা ইউনূস সরকারের পক্ষ থেকে আপত্তি কিংবা প্রতিবাদ জানানো হয় না, এ নিয়ে আক্ষেপ স্থানীয়দের। তাদের দাবি, এসব পুশ-ইনের ঘটনায় বাংলাদেশি

সাব্যস্ত করে ফেরত পাঠানোদের গ্রহণে যাচাই-বাছাইয়ের গরজও অনুভব করে না বিজিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ