এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫

এবার কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ |
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ না করার’ ঘোষণা নিয়ে যখন বলিউড থেকে টালিউড পর্যন্ত তোলপাড় চলছে, ঠিক তখনই নিজের অবস্থান পরিষ্কার করলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার সাম্প্রতিক মন্তব্য যেন এই বিতর্কে নতুন মাত্রা যোগ করল। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, তিনি কোনোভাবেই দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। কেউ একে পেশাদারত্বের অভাব বললেও, অনেকেই একে কর্মীদের সুস্থতার পক্ষে সমর্থন জানান। এই বিতর্কের মাঝেই এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’। সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী জানান, তার আসন্ন প্রজেক্ট ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলাকালীন

তিনি ঘড়ির কাঁটা দেখেননি। মাধুরী বলেন, “যখন ‘মিসেস দেশপান্ডে’র শুটিং চলছিল, তখন প্রায় প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি কাজ করতাম। আমি প্রত্যেককেই নিজের মতো ভাবি। আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া কিছু বুঝি না আমি।” তবে নিজে ‘ওয়ার্কহোলিক’ হলেও দীপিকার দাবির সরাসরি বিরোধিতা করেননি মাধুরী। বরং সহকর্মীর ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাই জানিয়েছেন তিনি। মাধুরীর কথায়, ‘হয়তো আমি অনেকটাই আলাদা। কিন্তু কারো যদি ক্ষমতা থাকে যে তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না, সে কথা তিনি বলতেই পারেন। প্রত্যেকের নিজের জীবন রয়েছে এবং নিজেদের কথা বলার অধিকারও রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি