ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের ৮২তম ধাপ শুরু করা করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভোরে শুরু হওয়া এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। পাশাপাশি ডেড সির দক্ষিণাঞ্চলে অবস্থিত ইসরায়েলের পারমাণবিক সংশ্লিষ্ট শিল্প স্থাপনাগুলোকেও লক্ষ্য করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে চলমান সংঘাত নিয়ে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান চুক্তি করতে মরিয়া। অন্যদিকে ইরানের

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তারা শুধুমাত্র মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে, কিন্তু কোনো সরাসরি আলোচনায় বসার পরিকল্পনা নেই। বৃহস্পতিবার (২৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরান জানিয়েছে, সরাসরি আলোচনা না হলেও বিভিন্ন ‘মধ্যস্থতাকারী দেশের’ মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে। আরাগচি বলেন, বন্ধু দেশগুলোর মাধ্যমে বার্তা দেওয়া ও অবস্থান জানানোকে আলোচনা বলা যায় না। অন্যদিকে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানের নেতারা গোপনে আলোচনা করছে এবং তারা চুক্তি করতে চায়। কিন্তু নিজেদের জনগণ ও যুক্তরাষ্ট্র উভয়ের ভয়ে তা প্রকাশ করছে না। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু হয়। এ সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দেশটিতে হামলা চালায়। এরপর থেকে ইরান ইসরায়েল,

যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোর ওপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সংঘাতের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এ ঘটনার পর তার স্থলাভিষিক্ত হন তার ছেলে মোজতবা খামেনি। এদিকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, পাকিস্তান যুক্তরাষ্ট্রকে ইরানের শীর্ষ নেতাদের ওপর হামলা না চালাতে অনুরোধ করেছে। আলোচনার সুযোগ বজায় রাখতে এ অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার বিষয়টিও এখনো বিবেচনায় রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়