জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
মহান স্বাধীনতা দিবস আজ। এ উপলক্ষে ঢাকার সাভারে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে নানা শ্রেণি–পেশার মানুষ। বৃহস্পতিবার ভোর ৫টা ৫৬ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন এবং এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান সংসদের ডেপুটি স্পিকার, বিভিন্ন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় প্রধান হিসেবে জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক ররহমান। শ্রদ্ধা জানানোর শেষে বীর শহীদের রুহের মাগফিরাত কামনা জাতির কল্যাণ

কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ উপস্থিত সবাই। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সংসদের স্পিকার, তিন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন গণতন্ত্রকামী মানুষের মানুষের জন্য বড় অর্জন লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন দেশ পরিচালনায় নির্বাচিত নতুন সরকার। সবার প্রত্যাশা, স্বাধীনতার চেতনা ধারণ করে সবাইকে সাথে নিয়ে নতুন সরকার গড়ে তুলবে সুখি–সমৃদ্ধ নতুন এক বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন