ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত
লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে
উন্নয়নের তারকা নয় বাংলাদেশ
চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান
ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত
১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪০ ডলার হয়েছে।
আগের দিন উভয় ক্ষেত্রেই দাম ২ শতাংশের বেশি কমেছিল।
এদিকে, বাজার বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তেলের দামের এই পুনরুত্থানে ভূমিকা রেখেছে। যদিও যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ এখনো বেশ সীমিত।






