যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে পাঁচটি শর্ত ছুঁড়ে দিয়েছে ইরান। এই শর্তগুলো মেনে নিলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে রাজি আছে তাঁরা। এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি। এ প্রসঙ্গে দেশটির একজন জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করেছে টিভি চ্যানেলটি। বিবিসি'র এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ওই কর্মকর্তা বলেছেন, ইরানের পক্ষ থেকে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র সেগুলো মেনে নিলে তেহরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত আছে। ইরানের তরফ থেকে দেওয়া শর্তগুলো হচ্ছে: ১। ইরানের বিরুদ্ধে সব ধরণের আগ্রাসন ও হত্যাকাণ্ড সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ২। ভবিষ্যতে ইরানের ওপর এ ধরনের যুদ্ধ যাতে চাপিয়ে দেওয়া না হয়, সেজন্য কার্যকর ও

স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। ৩। যুদ্ধে ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ দিতে হবে। ৪। পুরো অঞ্চলের সকল স্থানে, সংশ্লিষ্ট সকল গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ করতে হবে ৫। হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণের অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং তা নিশ্চিত করতে হবে ওই কর্মকর্তা আরও বলেন, 'ইরান তখনই যুদ্ধ শেষ করবে, যখন তারা নিজেরা সিদ্ধান্ত নেবে এবং তাদের নির্ধারিত শর্তগুলো পূরণ হবে।' উল্লেখ্য, গত মঙ্গলবার যুদ্ধ বন্ধ করতে ইরানকে ১৫টি শর্তযুক্ত শান্তিপরিকল্পনা পাঠায় আমেরিকা। তাঁদের প্রস্তাব মেনে নিলে ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানায় আমেরিকা। আমেরিকার দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার ইরানকে পাঠানো

প্রস্তাবে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব রাখেন। তবে ইরানের তরফ থেকে জানানো হয়, যুদ্ধবিরতি নয়, তাঁরা বরং যুদ্ধের স্থায়ী সমাপ্তি চায়। এর আগে গত সোমবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে, ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে। কিন্তু ইরান এমন কোনো আলোচনার কথা পুরোপুরি অস্বীকার করে। অন্যদিকে যুক্তরাজ্য জানায়, ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি আলোচনা সম্পর্কে তাঁরা অবগত আছে!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়