একা বাসায় পেয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫

একা বাসায় পেয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৫ |
একা বাসায় পেয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় জনতা ওই ধর্ষক সিএনজিচালককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন। মঙ্গলবার বিকাল ৫টায় নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার প্রবাসী আমজাদ হোসেনের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় ওই শিশুকে একা বাসায় পেয়ে প্রতিবেশী সিএনজিচালক নাজিম খান (৪৫) মেয়েটিকে গোসলখানায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে পালিয়ে গেলে শিশুটি কান্না করে। পরে তার স্বজনরা বিষয়টি জানতে পারলে মেয়েটিকে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুর

অবস্থা গুরুতর থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। রাত ৮টায় স্থানীয় জনতা ধর্ষক সিএনজিচালককে আটক করে মারধর দিয়ে নবাবগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন। শিশুর খালা বলেন, তার ভাগ্নির অবস্থা ভালো না। সে বারবার বমি করছে। মিটফোর্ড হাসপাতালে থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি ওই শিশুর ধর্ষণকারী নাজিমের উপযুক্ত বিচার চান। শিশুটি বাড়ির কাছেই একটি মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, জনতা আটক করে সিএনজিচালক নাজিমকে পুলিশে দিয়েছেন। বাদীর লিখিত অভিযোগ পেলেই মামলা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল