একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকার, জানাজানি হতেই পালালেন হাফেজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫

একই মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে বলাৎকার, জানাজানি হতেই পালালেন হাফেজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৫ |
ঢাকার নবাবগঞ্জের মুসলিহুল উম্মাহ মাদানী মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় থানায় মামলা করেছে এক অভিভাবক। ঘটনা জানাজানি হতেই পালিয়ে গেছেন অভিযুক্ত শিক্ষক। গতকাল ২৪শে অক্টোবর, শুক্রবার রাত ১২টার দিকে নবাবগঞ্জ থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের ঘটনায় ধর্ষণের মামলা দায়ের হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মাদ্রাসা শিক্ষক হাজেফ মো. ওয়াসিমের বিরুদ্ধে আরো কয়েকজন শিশুকে বলাৎকার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম মো. ওয়াসিম। তিনি উপজেলার যন্ত্রাইল গ্রামের হাজী মুকবুলের ছেলে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই ওই শিক্ষক পলাতক। মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মুসলিহুল উম্মাহ মাদানী মাদ্রাসার শিক্ষক হাজেফ মো. ওয়াসিম মাঝে মাঝেই শিশু শিক্ষার্থীকে নিজের

শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করতেন। রাজি না হলে ভয়-ভীতি দেখানো হতো এবং শারীরিক নির্যাতন করা হতো। গত ১৫ই অক্টোবর প্রথম শ্রেণির এক শিশু এ কারণে মাদ্রাসায় যেতে চায়নি। তখন তার মা বারবার জানতে চায় কেন যেতে চাইছে না। পরে শিশুটি কান্না করে ওই শিক্ষকের অনৈতিক কাজ সম্পর্কে তার মাকে জানায়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে একই গ্রামের আরো ৪ শিশুর পরিবার একই অভিযোগ করে। তাদেরকে শিশুদেরও ওই শিক্ষক বলাৎকার করেছে বলে জানান অভিভাবকরা। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হলে উত্তেজিত লোকজন মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ঘটনা টের পেয়ে অভিযুক্ত হাজেফ মো. ওয়াসিম গত ২০শে অক্টোবর রাতে পালিয়ে যান। সরেজমিনে দেখা

যায়, ঘটনার পর থেকে মাদ্রাসাটি বন্ধ রয়েছে। কয়েকজন শিশু প্রতিবেদককে জানান, এসব ঘটনা কাউকে না বলতে হুজুর নিষেধ করেছে। বললে মারবে বলে ভয় দেখানো হয়েছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এক শিক্ষার্থীর মায়ের অভিযোগ পেয়ে শুক্রবার রাতে মামলা নেয়া হয়েছে। ওই মাদ্রাসা শিক্ষককে ধরতে পুলিশ কাজ করছে। তবে একই প্রতিষ্ঠানের এক ব্যক্তির বিরুদ্ধে অপরাধের ঘটনা বিধায় অন্য ঘটনাগুলোর জন্য পৃথক মামলা নেয়া হয়নি বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ