উত্তাল সমুদ্রে নেমে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

উত্তাল সমুদ্রে নেমে ভেসে গেলেন চবির ৩ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের তিন শিক্ষার্থী। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় নিখোঁজ আরও দুই শিক্ষার্থী। চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে। নিখোঁজ দুজন হলেন—আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাদের দুজনের বাড়ি বগুড়ায়। তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন আবাসিক হলের শিক্ষার্থী। উত্তাল সমুদ্রে নেমে ভেসে গেলেন চবির ৩

শিক্ষার্থী ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, সোমবার রাতে প্রথম বর্ষের চার শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। তিনি বলেন, আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পরিবারকে জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন। হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু বলেন, বন্ধুরা মিলে উত্তাল সাগরে নেমেছিলেন তারা। স্রোতে তিনজন তলিয়ে যান। একজনের মরদেহ ভেসে এলেও দুজন এখনো নিখোঁজ। আমরা সৈকতে আছি, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে