উজানে ভারী বৃষ্টি, ফেনীতে বন্যার আভাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

উজানে ভারী বৃষ্টি, ফেনীতে বন্যার আভাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
দেশের অভ্যন্তরে ও উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবারও ফেনীর বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার (২১ জুলাই) দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পানি সমতল সম্পর্কিত এক বিশেষ বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি। বিশেষ বার্তায় বলা হয়, আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের পরিপ্রেক্ষিতে, ২৪ থেকে ২৬ জুলাই সময়ের মধ্যে চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে (ভারতের ত্রিপুরা প্রদেশ) তিন দিনে সর্বোচ্চ ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীগুলোর পানি বাড়তে পারে। একই সময়ে ফেনী জেলার মুহুরী ও সেলোনিয়া নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে

পারে। এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘ফেনীতে হঠাৎ বন্যা হচ্ছে। কিন্তু উজানে বা দেশে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে বন্যা পরিস্থিতি হওয়ার কথা না। এটি অস্বাভাবিক মনে হচ্ছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ