ঈদের আগেই দেশে ফিরতে চান লিটনরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মে, ২০২৫

ঈদের আগেই দেশে ফিরতে চান লিটনরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ |
চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৬ কিংবা ৭ জুন। তার আগেই পাকিস্তান থেকে দেশে ফিরতে চান সফররত টাইগার ক্রিকেটাররা। বিসিবি সূত্র জানিয়েছে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আরজি জানিয়েছেন ক্রিকেটাররা। সেই কারণে কমতে পারে সিরিজে ম্যাচ। দুবাইয়ে এখন তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। আগামীকাল সবশেষ ম্যাচটি খেলে সরাসরি পাকিস্তান পৌঁছাবে লিটন ব্রিগেড। মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে সূচি অনুযায়ী পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা। সেটি কমে তিনটিতে আসতে পারে। ভেন্যু হতে পারে একটি। তবে পাকিস্তান সফরে বাংলাদেশ দল যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেটারদের মতামত জানতে আরব আমিরাতে যান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। রোববার যান

বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটারদের মতামত নিয়ে পাকিস্তান সফরের বিষয়টি চূড়ান্ত হয়। তবে ক্রিকেটাররা দেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য আগে ফিরে আসতে চান। সূচি অনুযায়ী, ২৫ মে শুরুর কথা ছিল সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেদিন হবে পিএসএলের ফাইনাল। তাই বাংলাদেশের সিরিজ যে পিছিয়ে যাচ্ছে, তা নিশ্চিত। ৬ জুন কোনো ফ্লাইট নেই। তার আগেই বাংলাদেশ দল দেশে ফিরে আসবে। একটি সূত্র জানিয়েছে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে পিসিবিকে তিন ম্যাচ খেলার প্রস্তুাব দিয়েছে বিসিবি। দুই দেশের ক্রিকেট বোর্ড চায় ঈদুল আজহার আগে সিরিজ শেষ করতে। ভারত-পাকিস্তান সংঘাতের ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত ছিল এক সপ্তাহ। এর প্রভাব পড়েছে বাংলাদেশের পাকিস্তান

সফরে। সূচি অনুযায়ী, ২৫ মে শুরুর কথা ছিল সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেদিন হবে পিএসএলের ফাইনাল। তাই বাংলাদেশের সিরিজ যে পিছিয়ে যাচ্ছে, তা নিশ্চিত। নতুন সূচিতে ২৭ মে থেকে সিরিজ শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি। তবে ঈদ সামনে রেখে কমতে পারে ম্যাচের সংখ্যা!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু