ইসলাম ও মহানবিকে (সা.) কটূক্তি করেছিলেন ট্রাম্পের মিত্র চার্লি কার্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ইসলাম ও মহানবিকে (সা.) কটূক্তি করেছিলেন ট্রাম্পের মিত্র চার্লি কার্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী মিত্র চার্লি কার্ক। বিতর্কিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব কট্টর ইসরাইলপন্থি ছিলেন। এছাড়া প্রায়শই ইসলাম ধর্ম এবং মহানবিকে (সা.) নিয়ে কটূক্তি করতেন তিনি। তার ইসরাইলপন্থি এবং ইসলামবিদ্বেষী বক্তব্যগুলো নিয়ে একটি প্রতিবেদন করেছে মিডল ইস্ট আই নামের মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, কার্ক খ্রিস্টান সভ্যতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি আমেরিকান জীবনধারার সমর্থক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রকে নিয়ে নিজের ভিশন ব্যাখ্যা করার সময় প্রচণ্ড ইসলামবিদ্বেষী ভাষা ব্যবহার করতেন। যেমন একবার কার্ক বলেছিলেন, তিনি চান না তার সন্তানরা যুক্তরাষ্ট্রে মুসলিমদের আজানের ধ্বনি শুনুক। কার্ক বলেন, ‘আধ্যাত্মিক লড়াই পশ্চিমে আসছে। আমাদের আমেরিকান জীবনধারাকে

চ্যালেঞ্জ জানাতে ওয়োক-বাদ বা মার্ক্সবাদ ইসলামের সঙ্গে মিলিত হচ্ছে।’ এছাড়া কার্ক মহানবি (সা.) সম্পর্কে আলোচনা করার সময় অত্যন্ত আক্রমণাত্মক এবং বিদ্বেষপূর্ণ ভাষা ব্যবহার করেছিলেন। কার্ক তাকে ‘একজন যুদ্ধপ্রধান’ এবং ‘পেডোফাইল’ আখ্যা দিয়ে বলেছিলেন যে, তিনি ‘ধর্ষণে’ লিপ্ত ছিলেন। কার্ক কট্টর ইসরাইলপন্থি ছিলেন। গাজায় গণহত্যার পরও ইসরাইলের প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি নিজেকে একজন ইভানজেলিক্যাল খ্রিস্টান জায়নিস্ট হিসেবে পরিচয় দিতেন। তিনি বলেন, ‘ইসরাইলের প্রতি আমার সমর্থন প্রকাশের জন্য যথেষ্ট আমার বুলেটপ্রুফ জীবনবৃত্তান্ত যথেষ্ট। আমি ইসরাইলের ধর্মগ্রন্থভিত্তিক ভূমির অধিকারে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি ভবিষ্যদ্বাণীর পূর্ণতায়। আমার জীবন ইসরাইলে পরিবর্তিত হয়েছিল।’ এমনকি প্রয়োজনে কার্ক ইসরাইলের জন্য ‘লড়াই করতেও’ প্রস্তুত থাকার কথা জানিয়েছিলেন। গাজা ইস্যুতে কার্ক বরাবরই ইসরাইলের

সরকারি অবস্থানের পুনরাবৃত্তি করতেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের নৃশংসতার জন্য হামাসকে দায়ী করতেন। যখন অবরুদ্ধ গাজা উপত্যকা দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছিল, কার্ক তার পডকাস্টে ইসরাইলের সমর্থকদের আমন্ত্রণ জানাতেন এবং ইসরাইলের সমালোচনার জন্য দ্য নিউইয়র্ক টাইমস ও অন্যান্য ‘মূলধারার গণমাধ্যমের’ বিষোদগার করতেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?