ইসরায়েলে মাইক্রোসফট অফিসের পাশে ভয়াবহ বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুন, ২০২৫
     ৫:০৮ অপরাহ্ণ

ইসরায়েলে মাইক্রোসফট অফিসের পাশে ভয়াবহ বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ৫:০৮ 85 ভিউ
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের বিয়ারশেবা শহরে বিস্ফোরণ এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। বিশেষ করে শহরের প্রযুক্তি পার্ক এলাকার কাছে, যেখানে মাইক্রোসফট অফিস অবস্থিত, সেখানে আগুনের সূত্রপাত হওয়ায় পরিস্থিতি ঘিরে উদ্বেগ বেড়েছে। শুক্রবার (২০ জুন) স্থানীয় সময় সকালে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে তারা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এরপরই ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো একের পর এক কল পেতে শুরু করে, বিশেষ করে বিয়ারশেবায় আগুন লাগার খবর জানিয়ে। এর ফলে জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সিএনএনের প্রতিনিধিদের বরাতে জানা যায়, বিয়ারশেবার যেসব এলাকায় আগুন লেগেছে, তা মাইক্রোসফট অফিস এবং আশপাশের প্রযুক্তি পার্কের খুব কাছেই। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম একটি

ভিডিও প্রকাশ করে, যেখানে শহরের একটি রাস্তায় একাধিক স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ইসরায়েলি পুলিশ জানায়, তারা দক্ষিণাঞ্চলীয় এলাকায় খোলা জায়গায় গোলাবারুদ বা ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে থাকার খবর পেয়েছে। এতে আশপাশের স্থাপনার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এর আগের দিন বৃহস্পতিবার ইরানের আরেকটি হামলায় বিয়ারশেবার সোরোকা মেডিকেল সেন্টার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শহরটি ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং এখানে নেভাটিম বিমানঘাঁটি ছাড়াও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের গুদাম রয়েছে, যা অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। তথ্যসূত্র : সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার