ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া–ইউক্রেনের সাময়িক যুদ্ধবিরতি
ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প
ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল
যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান
ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে:খামেনি
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণে তিনি বলেছেন, ইসরাইলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে।
ইরানের মেহর নিউজ অনুসারে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি টেলিভিশন ভাষণ এখন সম্প্রচারিত হচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা ভাষণটি এমন এক সময়ে দিচ্ছেন, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা ঘনীভূত হয়েছে।
খামেনির সর্বশেষ প্রকাশ্য বক্তব্য এসেছিল শুক্রবার (১৩ জুন), যখন ইসরায়েল ইরানে হামলা শুরু করে ও তাতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এরপর কয়েকদিন তিনি চুপ ছিলেন। আজকের এই ভাষণ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে।
মেহর নিউজ
জানিয়েছে, ভাষণটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে’ প্রচারিত হতে যাচ্ছে, তবে ঠিক কখন ও কী বিষয় নিয়ে খামেনি কথা বলবেন, তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকরা মনে করছেন, এই ভাষণে খামেনি হয়তো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দেবেন ও ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ কৌশল তুলে ধরবেন। কিংবা পরমাণু কর্মসূচি নিয়ে নীতিগত অবস্থান স্পষ্ট করবেন। বিস্তারিত আসছে...