ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প
ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল
যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান
ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা
লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!
ইসরাইলের হামলায় ইরানে দুই মাসের শিশু, গর্ভবতী নারীসহ নিহত ৬১০
টানা ১২ দিনের ইসরাইলি বিমান হামলায় ইরানে কমপক্ষে ৬১০ জন নিহত হয়েছেন এবং ৪,৭৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সোমবার (স্থানীয় সময়) সর্বশেষ এ তথ্য জানান।
তিনি জানান—নিহতদের মধ্যে ১৩ জন শিশু, যাদের মধ্যে সবচেয়ে ছোটটি ছিল মাত্র দুই মাসের। নিহতদের তালিকায় ৪৯ জন নারী রয়েছেন, যাদের মধ্যে দু’জন ছিলেন গর্ভবতী।
আহতদের মধ্যে এখনো ৯৭১ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে।
কেরমানপুর আরও জানান— ৫ জন স্বাস্থ্যকর্মী নিহত, ২০ জন আহত হয়েছেন। ৭টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়েছে। এর মধ্যে ৬টি জরুরি সেবা কেন্দ্র, ৪টি ক্লিনিক, ৯টি অ্যাম্বুলেন্স।
ইসরাইল ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন
পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে। এর পাল্টা জবাবে ইরানও করেছে ‘প্রতিশোধমূলক অভিযান’। তবে বেসামরিক প্রাণহানির সংখ্যা এবং স্বাস্থ্য খাতের ক্ষতি এখন আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা এ পর্যন্ত ২৪ জন। আহত হয়েছেন অনেকে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।