ইরানে ‘সরকার উৎখাতে’ আগ্রহ নেই ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

ইরানে ‘সরকার উৎখাতে’ আগ্রহ নেই ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার উৎখাতে আগ্রহী নন। কারণ তা অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করা ট্রাম্পের এ মন্তব্য তার আগের সামাজিক মাধ্যমে করা এক পোস্টের সঙ্গে সাংঘর্ষিক। আল–জাজিরার খবরে বলা হয়, গত রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ‘সরকার উৎখাত’ শব্দটি রাজনৈতিকভাবে ঠিক নয়। তবুও যদি বর্তমান ইরান সরকার ‘ইরানকে আবার মহান করে তুলতে না পারে’, তবে সরকার উৎখাত কেন নয়? গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘সরকার পরিবর্তনে’র ইঙ্গিত দিয়েছেন। তবে তা নীতিগত কোনো ঘোষণা নয়। সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট

গত রাতে (রোববার) শুধু একটি প্রশ্ন উত্থাপন করেছেন—যদি ইরানি শাসকগোষ্ঠী কূটনৈতিক আলোচনায় অংশ না নেয়, তাহলে কেন ইরানি জনগণ এ নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না? তিনি জোর দিয়ে বলেন, আমাদের সামরিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার