ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬

ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ |
ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কিন্তু কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি বলছে গণমাধ্যমগুলো। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের 'খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে' মার্কিন-ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আইআরএনএ মারকাজি প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্যমতে, ইয়াজদের আরদাকানে অবস্থিত 'ইয়েলোকেক প্রোডাকশন' এর স্থাপনায় দ্বিতীয় দফা হামলা চালানো হলেও ওই স্থানের বাইরে কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : বিবিসি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত! বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব তারেক সিন্ডিকেটে বোবাকান্না, প্রাণহানির শঙ্কায় দেশ ছাড়লেন ব্যবসায়ী বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা