পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬

পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ |
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীবোঝাই রোরো ‘কেরামত আলী’ ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় পাটুরিয়া ৪ নম্বর ঘাটে ফেরির সাইলেন্সর পাইপের ছিদ্র দিয়ে কার্বন জমে মুহূর্তের মধ্যে আগুন বের হতে থাকে। পরে ফেরি স্টাফ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা অল্প সময়ে মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনের স্ফুলিঙ্গের সাথে কালো ধোঁয়া পাইপ থেকে বের হতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দ্রুত ফেরিটি পন্টুনে ভিড়িয়ে যানবাহন ও যাত্রীদের নামানো হয়। তবে ফেরি কর্তৃপক্ষ বলছে, এ রকম সাইলেন্সর পাইপে আগুন লাগার ঘটনা একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা মাঝে মাঝেই হয়ে থাকে। কিন্তু আজ ওই ফেরিতে আগুন স্বাভাবিকের

থেকে বেশি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি পাটুরিয়া ৪ নম্বর ফেরি ঘাট থেকে যানবাহন ও যাত্রীবোঝাই করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা দেন। এ সময় কয়েকশ গজ যাওয়ার পরে নিচের সাইলেন্স পাইপের ছিদ্র দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হতে থাকে। সাথে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। এ সময় ফেরিতে থাকা যানবাহন চালকরা আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করেন। এ সময় ঘাটে ফেরি ভিড়িয়ে যানবাহন নামানোর পাশাপাশি ফেরিতে থাকা হুস পাইপ দিয়ে সাইলেন্স পাইপে পানি দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের নির্বাহী প্রকৌশলী মো. রুবেলুজ্জাম উদ্দিন বলেন, ‘ফেরিটির ইঞ্জিন দুস্টোকের হওয়ায় লুবয়েল মবিল

ছিটে সাইলেন্স পাইপে জমে যায়। পরে কার্বন জমে হঠাৎ করেই আগুন লেগে যায়। একবার এ পাইপে আগুন লাগলে পরে আর কয়েক বছর লাগে না। বেশি আগুন লাগার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ফেরিটিকে ভাসমান কারখানা মধুমতিতে নেওয়া হয়েছে। বিষয়টি আমরা চেক করে পরে বিস্তারিত জানতে পারব।’ শিবালয় স্টেশনের ফায়ারম্যান ইকবাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে ফেরির স্টাফ আর আমরা মিলে মুহূর্তের মধ্যে আগুন নিভিয়ে ফেলি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘ফেরিতে আগুন লাগার বিষয়টি সিরিয়াস কিছু না। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আজকে কেন সাইলেন্স পাইপে কার্বন জমে এত

বেশি আগুন বের হলো, বিষয়টি আমাদের ইঞ্জিনিয়ার বিভাগ খতিয়ে দেখবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক