ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬

ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৬ |
রাষ্ট্রের অন্দরমহলে সক্রিয় তথাকথিত ‘ডিপ স্টেট’ বা অদৃশ্য শক্তির ভয়ংকর নীলনকশার কথা ফাঁস করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপি আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ অফার করা হয়েছিল। আসিফ মাহমুদের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, জুলাই-আগস্টের আন্দোলনের পর গঠিত সরকারের পেছনে যে গভীর নেপথ্য শক্তির যোগসূত্র ছিল, এই বক্তব্যের মাধ্যমে তারই সত্যতা সামনে এলো। আসিফ মাহমুদ বলেন, “আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন,

যাদেরকে আসলে ‘ডিপ স্টেট’ বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল—আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত—সেটি আপনারা শেষ করুন। আমরা আপনাদের সহযোগিতা করব।” তিনি আরও দাবি করেন, এই প্রস্তাবের শর্ত অনুযায়ী আইনি মারপ্যাঁচে বিএনপি ও তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখার কলাকৌশলও তাঁদের শিখিয়ে দেওয়া হয়েছিল। আসিফ মাহমুদের দাবি, তাঁরা এই সমঝোতায় যাননি এবং গণতন্ত্রের স্বার্থে পদত্যাগ করেছেন। তবে সমালোচকরা বলছেন, ক্ষমতার অন্দরমহলে এমন প্রভাবশালী ‘ডিপ স্টেটের’ সক্রিয়তা প্রমাণ করে যে পটপরিবর্তনের পেছনে অদৃশ্য সুতো ছিল। আসিফ মাহমুদের এই চাঞ্চল্যকর তথ্যের পাশাপাশি দেশের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও তীব্র বিতর্ক চলছে। অভিযোগ রয়েছে, মার্কিন স্বার্থ রক্ষা এবং বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের

শর্তে ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছিল। আমেরিকান সংবাদমাধ্যম ঠিকানার প্রতিবেদনে বলা হয়, ভূ-রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে বাংলাদেশের অবস্থানগত গুরুত্ব দ্রুত বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন এশিয়া-আফ্রিকায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে। চীনের নৌসামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। সেন্টমার্টিন দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নতুন করে নৌঘাঁটি করার প্রস্তাব দিয়েছে এবং ৯৯ বছরের জন্য দ্বীপের এক-তৃতীয়াংশ লিজ চায়। সূত্র বলছে, মিয়ানমারে চীন-সমর্থিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পের পর থেকেই যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়ায় কৌশলগত অবস্থান নিতে সক্রিয় হয়েছে। রোহিঙ্গা সংকট, মানবিক করিডোর, এবং চট্টগ্রাম বন্দর—সব মিলে এই অঞ্চলটি চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ

হাসিনা আগেই সতর্ক করেছিলেন যে বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো একটি পৃথক ‘খ্রিস্টান রাষ্ট্র’ গঠনের ষড়যন্ত্র চলছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে এই পশ্চিমা এজেন্ডার “প্রক্সি নেতা” হিসেবে ব্যবহার করা হয়েছে অভিযোগ করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, আসিফ মাহমুদের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সমীকরণ হাজির করেছে। এটি স্পষ্ট করে যে, ক্ষমতার পালাবদলের নেপথ্যে কেবল রাজপথের আন্দোলনই নয়, বরং সক্রিয় ছিল অদৃশ্য শক্তির গভীর মনস্তাত্ত্বিক খেলা ও আন্তর্জাতিক ভূ-রাজনীতি। একদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখার নীল নকশা, অন্যদিকে সেন্টমার্টিন কিংবা বঙ্গোপসাগরকে ঘিরে পরাশক্তিগুলোর আধিপত্যের লড়াই—সব মিলিয়ে বাংলাদেশ আজ এক চরম সার্বভৌম সংকটের মুখে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক