ইরানের নয়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৫

ইরানের নয়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ |
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। সর্বশেষ হামলায় ইহুদিবাদী ভূখণ্ডটির বিভিন্ন শহরের স্থাপনা লক্ষ্য করে ‘হাজ কাসেম’ নামের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানি বাহিনী। শনিবার মধ্যরাত ও রবিবার ভোরে এসব হামলায় ইসরায়েলের একাধিক শহরে গুড়িয়ে গেছে অনেক ভবন। এতে দুই শতাধিক মানুষ হতাহত হয়েছে। এর মধ্যে তাৎক্ষণিকভাবে অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। আহত হয়েছে আরও কমপক্ষে ২০০ জন। এছাড়াও আরও ৩৫ জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের বন্দর নগরী হাইফা, বাণিজ্যিক রাজধানী তেলআবিব, বাত ইয়াম, উত্তর ইসরায়েলের তামরা শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে অনেক ভবন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা

‘ফার্স’-এর মতে, শনিবার রাতভর একের পর এক হামলার সময় ইসরায়েলে হাজ কাসেম গাইডেড ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ ৪ মে ইরানি টিভিকে বলেন, নতুন এই ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক বাহিনীর টার্মিনাল হাই অল্টিটিউড ডিফেন্স বা থাডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইসরায়েল কর্তৃক ব্যবহৃত অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যেকোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরানের তাসনিম সংবাদ সংস্থার মতে, মে মাসের প্রথম দিকে ইরান এটি উন্মোচন করে বলেছে- এটি কঠিন জ্বালানি-চালিত এক হাজার ২০০ কিলোমিটার পাল্লার দ্রুত গতির মিসাইল, যা কৌশলগত ওয়ারহেড দিয়ে সজ্জিত। এটি ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। প্রতিবেদন থেকে জানা

গেছে, নতুন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এক ধরনের উন্নত নেভিগেশন সিস্টেম রয়েছে, যা এটিকে লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে এবং ইলেকট্রনিক যুদ্ধযানের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে। এই ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পসের বিশেষ অপারেশন ইউনিট কুদস বাহিনীর সাবেক কমান্ডার শহীদ কাসেম সোলাইমানির নামে, যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরাকে মার্কিন বাহিনীর হামলায় নিহত হন। সূত্র: সিএনএন, টাইমস অব ইসরায়েল, বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে