ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানির মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে উস্কানির মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গান্ডাপুরে সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে নতুন মামলা হয়েছে। একই অভিযোগে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিনের বিরুদ্ধেও মামলা করা হয়। তাদের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে সহিংস বিক্ষোভ ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। দ্য নিউজের বরাতে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, নিউ টাউন থানায় পিটিআই নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) ধারা ৭ এবং পাকিস্তান দণ্ডবিধির (পিপিপি) প্রাসঙ্গিক ধারাগুলোর অধীনে এফআইআর (প্রাথমিক ডায়েরি) করেছে পুলিশ। আমির মুঘল, সিমাবিয়া তাহির, এমপিএ আসাদ আব্বাস এবং ইজাজসহ পিটিআই-এর আরও শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধেও একই মামলা দেওয়া হয়েছে। সিটি, ওয়ারিস খান, নিউ টাউন এবং আরএ বাজার- মোট

এই চারটি থানায় এই মামলাগুলো করা হয়েছে। তদন্তকারী একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভাংচুরে উস্কানির অভিযোগ ছাড়াও তাদের বিরুদ্ধে সরকারি কাজে হস্তক্ষেপ, দাঙ্গা, পেট্রলবোমা দিয়ে সরকারি গাড়িতে হামলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান এবং গান্ডাপুরের আরও ৪৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলার এফআইআর-এ বলা হয়েছে, তারা অশান্তি সৃষ্টির লক্ষ্যে টায়ার জ্বালিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করেছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, খলিল, ইমরান, সাদাকাত, ইয়াসিন এবং তাহিরসহ পাঁচজন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। সন্দেহভাজন তাহিরের কাছ থেকে একটি পেট্রল বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগের মধ্যে অগ্নিসন্ত্রাস, খুনের চেষ্টা, ভাঙচুর, সরকারি ও রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। পিটিআই

নেতা ও তার দলের সমর্থকরা সরকারবিরোধী স্লোগান দিয়ে পুলিশকে ঢিল ছুড়েছে এবং লোহার রড দিয়ে আক্রমণ করেছিল বলে পুলিশ প্রাথমিক ডায়েরিতে উল্লেখ করেছে। এতে আরও বলা হয়েছে, পিটিআই সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা করেছে যাতে একজন পুলিশ কর্মকর্তা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। এফআইআর-এ আরও বলা হয়েছে, অভিযুক্তরা সরকারি আগ্নেয়াস্ত্র জব্দ করে এবং ফাঁকা গুলি করে, যার ফলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ নিশ্চিত করেছে যে মামলা নথিভুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে ট্রফিটা শুধু পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব: বর্ণিতা ‘গরমে চলতি পারছি নে, তাও কষ্ট কইরে বের হইচি’ কেরানীগঞ্জে গ্যাসলাইট কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার রোববার কোন ৩০ উপজেলায় হামের টিকা দেওয়া হবে এপ্রিলে একাধিক তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রোববার থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক যেভাবে বাংলাদেশ ফুটবলে সুলিভানদের আগমন যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: ফার্স নিউজ লড়াই করেও চীনের কাছে হারল বাংলাদেশ