ইমরান খানের দলের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

ইমরান খানের দলের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জিও নিউজের খবরে বলা হয়, দেশটির সোয়াবিতে পিটিআইয়ের সমাবেশে এক কর্মী যুক্তরাষ্ট্রের পতাকা নাড়াতে শুরু করেন, তখন আশেপাশের কর্মীরা তাকে বাধা দেয় এবং পতাকাটি নামানোর আহ্বান জানায়। কিন্তু ওই পিটিআই কর্মী হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে তা নাড়াতে থাকেন।পরে আশপাশের কর্মীরা তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের পতাকা টেনে নেয়।এ সময় পতাকা টানতে গেলে ধস্তাধস্তি হয়। পিটিআইয়ের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন। এদিকে সোয়াবি সমাবেশে মার্কিন পতাকা উত্তোলনকারী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খাইবার পাখতুনখোয়ার তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জিও নিউজকে বলেছেন, পিটিআই সোয়াবি সমাবেশে মার্কিন পতাকা উত্তোলন প্রত্যাখ্যান করেছে এবং এটির সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই। সমাবেশে যারা যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন কূটনীতিক ডোনাল্ড লুর জড়িত থাকার কথা শুরু থেকেই অভিযোগ করছে তার দল। গত বছরের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান অভিযোগ করেন, ২০২২ সালে তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান