ইমরানের ‘আইডল’ বঙ্গবন্ধু ইমরান খানের মুখে প্রশংসা, পাক সেনাবাহিনীর চোখে বঙ্গবন্ধু ‘গদ্দার’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

ইমরানের ‘আইডল’ বঙ্গবন্ধু ইমরান খানের মুখে প্রশংসা, পাক সেনাবাহিনীর চোখে বঙ্গবন্ধু ‘গদ্দার’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
পাকিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘গদ্দার’ বা বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র (ডিজি আইএসপিআর) মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা (ইমরান খান) শেখ মুজিবুর রহমানের আদর্শ দ্বারা প্রভাবিত। সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, "তার (ইমরান খানের) মিডিয়া এবং টুইটগুলো অনুসরণ করুন। দেখুন সে এই দেশের (পাকিস্তানের) একজন চিহ্নিত ‘গদ্দার’ শেখ মুজিবুর রহমানের দ্বারা কতটা প্রভাবিত। সে বারবার তাকে উদ্ধৃত করে এবং তার উদাহরণ দেয়।" মূলত, পাকিস্তানের

সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান বিভিন্ন সময়ে তার বক্তব্যে ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে আনেন। নির্বাচনে জিতেও শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা না দেওয়ার ঐতিহাসিক ভুলের সঙ্গে তিনি পাকিস্তানের বর্তমান পরিস্থিতির তুলনা করেন। ইমরান খানের মুখে বঙ্গবন্ধুর এই উদহারণ দেওয়াকে ভালোভাবে নেয়নি দেশটির সেনাবাহিনী, যার বহিঃপ্রকাশ ঘটল ডিজি আইএসপিআর-এর এই বক্তব্যে। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে পাকিস্তান রাষ্ট্রযন্ত্র এখনো অস্বীকার করে আসছে, যা দেশটির সেনাবাহিনীর এই মুখপাত্রের বক্তব্যে আবারও স্পষ্ট হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক