ইউনুস সরকারের আইসিসি-ইন্টারপোল নাটক : ফাঁকা আওয়াজের রাজনীতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫
     ৫:৩৬ অপরাহ্ণ

ইউনুস সরকারের আইসিসি-ইন্টারপোল নাটক : ফাঁকা আওয়াজের রাজনীতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৫ | ৫:৩৬ 84 ভিউ
বাংলাদেশে জুলাই দাঙ্গার মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করা ইউনুস সরকার এখন আন্তর্জাতিক অঙ্গনে একটা ফাঁপা নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ভারতের বিরুদ্ধে চাপ সৃষ্টির যে কথা বলা হচ্ছে, তা আসলে তাদের রাজনৈতিক অপারগতা এবং আইনি অজ্ঞতারই প্রকাশ। এই সরকারের এই পদক্ষেপের পেছনে কোনো বাস্তব সম্ভাবনা নেই, বরং এটি তাদের নিজেদের সমর্থকদের মনোবল বজায় রাখার একটা হতাশাজনক প্রচেষ্টা মাত্র। আইসিসি বা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এই পথে কিছুই হবে না। কারণ, আন্তর্জাতিক আদালতে কোনো

মামলা বা শুনানি শুরু হতে হলে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। ভারত যদি বলে, “আমরা এই বিষয়ে আন্তর্জাতিক আদালতে যেতে রাজি নই,” তাহলে মামলা শুরু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভারতের পক্ষে এই বিষয়ে আপত্তি জানানোই যথেষ্ট হবে, এবং মামলা স্বয়ংক্রিয়ভাবে খারিজ হয়ে যাবে। এছাড়া, ভারত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কিছু শর্তসাপেক্ষে স্বাক্ষরকারী দেশ। তাদের একটি শর্ত হচ্ছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাথে ভারতের কোনো বিরোধ আন্তর্জাতিক আদালতে নিষ্পত্তি করা যাবে না। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায়, ইউনুস সরকারের এই আবেদন আদৌ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ, আইনি দিক থেকে ইউনুস সরকারের এই পদক্ষেপ সম্পূর্ণ অর্থহীন। ইন্টারপোলের গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা তো আরো কম। ইন্টারপোলের সনদের আর্টিকেল ৩

স্পষ্টভাবে বলে দিয়েছে, রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণগত বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ রাজনৈতিকভাবে প্রণোদিত। ইন্টারপোলের নিয়ম অনুযায়ী, রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় না–বিশেষ করে যখন অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা থাকে। সুতরাং, ইউনুস সরকারের এই প্রচেষ্টাও সম্পূর্ণ ব্যর্থ হবে। ইউনুস সরকারের এই আন্তর্জাতিক নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষকে বিভ্রান্ত করা এবং তাদের সমর্থকদের মনোবল চাঙ্গা রাখা। তারা জানে, আইনি বা আন্তর্জাতিক কোনো পথেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু তারা চায়, তাদের সমর্থকরা যেন মনে করে, তারা কিছু একটা করছে। এই সরকারের

কাছে রাজনৈতিক সমাধানের কোনো পথ নেই, তাই তারা আন্তর্জাতিক অঙ্গনে ফাঁকা আওয়াজ তুলে সময় ক্ষেপণ করছে। মূল কথা হচ্ছে, ইউনুস সরকারের এই আন্তর্জাতিক নাটক শুধুই একটা রাজনৈতিক কৌশল, যার কোনো আইনি বা বাস্তব ভিত্তি নেই। তারা জানে, আইসিসি বা ইন্টারপোলের পথে কিছু হবে না, কিন্তু তারা চায় তাদের সমর্থকরা যেন এই ভুল ধারণা পোষণ করে। বাংলাদেশের মানুষের উচিত এই সরকারের ফাঁকা আওয়াজের পেছনে না ছুটে বাস্তবতা বুঝতে চেষ্টা করা। কারণ, এই সরকারের কাছে শুধুই কথার খেলা, কোনো কাজের খেলা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪