‘আ.লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

‘আ.লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন,অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ এবং তার রাজনীতি ছিল সন্ত্রাসনির্ভর রাজনীতি। আওয়ামী লীগকেও এ দেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার (২৫ অক্টোবর) লক্ষ্মীপুরে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, আমরা দেখেছি গত ১৫ বছর শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। এভাবে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশের দূরত্ব সৃষ্টি করেছে। পতনের পর হাসিনার বিরুদ্ধে এ দেশের মানুষ খুন ও দুর্নীতির মামলা করেছে। আমরা অন্তর্বর্তী

সরকারের প্রতি আহ্বান জানাব- ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করে শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে এই দেশের মাটিতে বিচার করতে হবে। তিনি বলেন, দীর্ঘ আত্মদান-রক্তদানের মধ্য দিয়ে আমরা গত ৫ আগস্ট এ দেশের নতুন স্বাধীনতা পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত হয়েছি। ইতিহাস প্রমাণ করে- বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তার সুফল ঘরে তোলাও ততটা কঠিন। তিনি আরও বলেন, বিজয়ের আনন্দে উদ্বেলিত হলে চলবে না। আমাদের সজাগ থাকতে হবে। ঐক্যে থাকতে হবে। এখনই পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে সে ফ্যাসিবাদকে আবারও রাজনীতিতে পুনর্বাসন হওয়ার সুযোগ দেওয়া যাবে না। কোনোভাবেই ফ্যাসিবাদকে এই বাংলার মাটিতে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে

না। খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ্ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা মোহাম্মদ ফয়সাল, মাওলানা আবু সাইদ নোমান ও মাওলানা ওযায়ের আমিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত