আলুর কেজি ৮ টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫

আলুর কেজি ৮ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ |
রাজশাহীতে আরেকদফা আলুর দামে ধস নেমেছে। গত তিনদিনে রাজশাহীর মাঠে ৮ থেকে ৯ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, গত ৩০ বছরে মাঠে আলুর দামে এমন বিপর্যয় তারা দেখেনি। অনেক কৃষক বিক্রি করতে না পেরে আলু ফেলে দিচ্ছেন ভাগাড়ে। আবার কেউ রেখে দিচ্ছেন খোলা মাঠে। অনেকেই জমি থেকে আলু তুলছেন না। কৃষকদের দাবি, যে টাকায় শ্রমিক ভাড়া করে আলু তোলা হচ্ছে সেই আলু বিক্রি করে শ্রমিক খরচই উঠছে না। হিমাগার মালিক ও মজুতদারদের কারসাজিতে আলুর অস্বাভাবিক দরপতন ঘটেছে বলে জানিয়েছেন কৃষকরা। আলু চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। ফলে আলুর দাম নেই। এখন আলু বেচে

কৃষকের জমি ইজারার খরচই উঠছে না। যেসব কৃষক হিমাগারের অগ্রিম বুকিং পেয়েছিলেন তারাও হিমাগারে আলু রাখতে পারছেন না। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক সিন্ডিকেট। অনেকেই অগ্রিম কোনো বুকিং ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে আলু হিমাগারে ঢুকাচ্ছেন। ফলে অসহায় অনেক কৃষকের আলু জমিতেই পড়ে রয়েছে। তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলু চাষি রফিকুল ইসলাম জানান, ফেব্রয়ারির শেষদিক থেকে আলু তোলা শুরু হয়েছে। প্রথম দিকে জমিতে আলুর কেজি ছিল ১২ থেকে ১৩ টাকা। এখন তা ৮ থেকে ৯ টাকাতে নেমে এসেছে। এবার তার বিঘাপ্রতি জমিতে ফলন হয়েছে ৬৯ মণ। এক বিঘা জমির আলু বিক্রি করে পাওয়া যাচ্ছে ২৪ থেকে ২৫ হাজার টাকা। রফিকুল ইসলাম

বলেন, ‘প্রতি বিঘা আলুর জমি ইজারা নিয়েছিলাম ২৭ হাজার টাকায়। বীজ, শ্রমিক খরচ, সেচ, সার, কীটনাশক ও পরিবহন ভাড়া বাবদ প্রতি বিঘায় খরচ হয়েছে আরও ৩৫ হাজার টাকা। প্রতি বিঘায় এবার লোকসানের পরিমাণ দাঁড়াবে ৩৮ হাজার টাকা। রাজশাহীর মোহনপুরের বসন্তকেদার গ্রামের চাষি মাজহারুল ইসলাম বলেন, ‘হিমাগারে অগ্রিম বুকিং দেওয়ার পরও আলু দিতে পারেনি। হিমাগার মালিক বলেছেন, আলু নেওয়া যাবে না। আমাদের বুকিংগুলো কেটে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দেওয়া হচ্ছে। হিমাগারে আলু রাখতে না পেরে জমিতেই শুকাচ্ছি।’ রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীতে ৩৭ হাজার ৩৭৮ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু আবাদ হয়েছে প্রায় ৪০ হাজার

হেক্টর জমিতে। ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমে জেলায় ১১ লাখ টন আলু উৎপাদন হবে। রাজশাহীতে ৩৬টি হিমাগারের ধারণ ক্ষমতা চার লাখ টন। প্রায় ৭ লাখ টন আলু থেকে যাবে সংরক্ষণের বাইরে। তানোরের আড়াদিঘি গ্রামের চাষি মজিবুর রহমান বলেন, ‘৪০ বিঘা জমিতে ৭ হাজার বস্তা আলু হয়েছে। রহমান কোল্ড ষ্টোরেজে অগ্রিম বুকিং দিয়েছিলাম। এখন অর্ধেক আলু হিমাগারে তোলার পর আর আলু নিচ্ছে না ম্যানেজার। গত এক সপ্তাহ আগে আলু তুলে জমিতেই রেখে দিয়েছি।’ এ কৃষকের অভিযোগ, দলীয় প্রভাব খাটিয়ে একটি সিন্ডিকেট বুকিং ছাড়াই জোর করে আলু হিমাগারে দিচ্ছে। দলীয় সিন্ডিকেট আলু রাখার সুযোগ করে দেওয়ার জন্য কৃষকের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে

নিচ্ছে। অভিযোগের বিষয়ে রহমান কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল মুনিম বলেন, ‘দলীয় লোকেরা এসে কিছু আলু রাখতে চাচ্ছেন। আমরাও তাদেরকে না করতে পারছি না। তবে সেটার পরিমাণ বেশি না।’ তিনি আরও বলেন, ‘এবার রাজশাহীতে লক্ষ্যমাত্রার বেশি আলু হয়েছে। এ কারণে হিমাগারগুলোতে জায়গা হচ্ছে না।’ মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকার চাষি জাহিদুল করিম বলেন, ‘আমরা কৃষক সবদিকেই ক্ষতিগ্রস্ত। এবার ফলন হয়েছে, কিন্তু লাভ হলো না। কোল্ড স্টোরেজে জায়গা পাচ্ছি না। গত বছর কেজি প্রতি কোল্ড স্টোরেজ ভাড়া ছিল ৪ টাকা। এবার সেটি ৮ টাকা হয়েছে। এ বিপুল লোকসান কাটিয়ে ওঠা কঠিন।’ আলুর দরপতন নিয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মোতালেব হোসেন জানান, ‘এ বছর

আবহাওয়া অনুকূলে থাকায় আলুর উৎপাদন ভালো হয়েছে। তবে সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাজারে সরবরাহ বেড়ে গেছে। ফলে আলুর দাম অস্বাভাবিকভাবে কমে গেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল