ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪
গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার
দরিদ্র ছাত্রের বরাদ্দ সাইকেল নাতনিকে, ধরা পড়ে ফেরত জামায়াত নেতার: ছাগল-ফুটবল-সেলাই মেশিনও লোপাট
হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ
চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ
১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ
আলুটিলা পাহাড় ইসলামীকরণ: পর্যটন স্থানে জমি দখলের করে ধর্মীয় স্থাপনা নির্মাণ; জেলা প্রশাসকের সায়
খাগড়াছড়ির দর্শনীয় আলুটিলা পাহাড়ে মাল্টিপারপাস কমপ্লেক্সের নামে মসজিদ নির্মাণের কাজ চলছে। এ নিয়ে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে পর্যটন এলাকায় অপ্রয়োজনীয় ধর্মীয় আগ্রাসন বলে অভিহিত করছেন।
গত ১০ মে রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেছেন, আলুটিলা পর্যটন কেন্দ্রে যা নির্মাণ করা হচ্ছে তা একটি মাল্টিপারপাস কমপ্লেক্স। তিনি সরাসরি মসজিদ নির্মাণের কথা স্বীকার না করে বলেন, এই কমপ্লেক্সে নামাজের স্থানও থাকবে। তবে এই বক্তব্য পর্যটন স্থানে মসজিদ নির্মাণের যৌক্তিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
পার্বত্য চট্টগ্রামে পর্যটন জেলা পরিষদের এখতিয়ারভুক্ত বিষয় হলেও জেলা প্রশাসন জেলা পরিষদকে পাশ কাটিয়ে ভূমি অধিগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন
করছে। যে জমিতে এই কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, সেটি ছিল সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরার ছেলে অপু ত্রিপুরার। সেখানে তার আমবাগান ছিল বলে জানা যায়। আওয়ামী লীগ সরকারের পতনের পরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি’র জায়গায় মসজিদ নির্মান করে জায়গা দখলের চেষ্টা করছে একদল অসাধু গোষ্ঠি। পর্যটন বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, পর্যটন কেন্দ্র কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়। মানুষ সেখানে বিনোদন, প্রকৃতি উপভোগ ও শিক্ষার জন্য যায়, ধর্মচর্চার জন্য নয়। অথচ সারাদেশে সরকারি অর্থায়নে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক কেন্দ্র নির্মিত হয়েছে এবং প্রতিটি গ্রাম-মহল্লায় একাধিক মসজিদ রয়েছে। এমন প্রেক্ষাপটে পর্যটন স্থানগুলোতে মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।
স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অভিযোগ, আলুটিলাসহ বিভিন্ন পর্যটন স্থানে এ ধরনের নির্মাণ স্থানীয় সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, আচার-ঐতিহ্য ও প্রথাকে উপেক্ষা করে চলছে। এটিকে তারা সাংস্কৃতিক ও ধর্মীয় আগ্রাসন হিসেবে দেখছেন। সম্প্রতি আলুটিলা থেকে পাহাড়ি (ত্রিপুরা) দোকানদারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল, যা পরে স্থগিত করা হয়। অথচ একই স্থানে অস্থানীয় বাঙালিদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পার্বত্য অঞ্চলে পর্যটন ব্যবস্থাপনায় স্থানীয়দের নিয়ন্ত্রণ ও অংশগ্রহণ খুবই কম। ফলে পর্যটনের সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছাচ্ছে না, বরং তাদের উচ্ছেদ ও সাংস্কৃতিক পরিবর্তনের অভিযোগ বাড়ছে। বান্দরবানসহ অন্যান্য এলাকায়ও এমন প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। স্থানীয় সেনসিটিভিটি উপেক্ষা করে পর্যটন বিকাশ করলে তা দীর্ঘমেয়াদে স্থানীয়দের
মধ্যে ক্ষোভ ও প্রতিরোধ সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করে দিয়েছেন। আলুটিলা পাহাড়ে মসজিদসহ মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণের যৌক্তিকতা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে।