আরজি কর ইস্যুতে তৃণমূল বিধায়কের পদত্যাগ, চাপের মুখে মমতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

আরজি কর ইস্যুতে তৃণমূল বিধায়কের পদত্যাগ, চাপের মুখে মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণের বিচার এবং অপরাধীদের শাস্তির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। প্রায় মাসব্যাপী এই আন্দোলনে সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করার মতো। আর এই আন্দোলনকে বিরোধীদের ষড়যন্ত্র হিসেবে দেখছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার বিচারের দাবিতে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য পদ ছাড়ার ঘোষণা দিলেন সাংসদ জহর সরকার। তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০২১ সালে রাজ্যসভার এমপি হয়েছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠিও দিয়েছেন তিনি। যেখানে রাজ্য সরকারের সমালোচনা করেছেন শাসকদলের এই সংসদ। রোববার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এই প্রথম শাসকদল তৃণমূলের কোনও সংসদ সদস্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। শুধু তাই নয়, রাজনীতি থেকেও

সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জহর। মমতাকে পাঠানো চিঠিতে জহর সরকার লিখেছেন, ‘গত এক মাস ধৈর্য ধরে আমি আরজি কর হাসপাতালের ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি। ভেবেছি, সেই পুরোনো মমতা ব্যানার্জির মতো আপনি কেন ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে, তাতে দেরি হয়ে গিয়েছে অনেক।’ তিনি আরও লিখেছেন, ‘আমার বিশ্বাস, আন্দোলনে পথে নামা মানুষরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন। কাজেই রাজনৈতিক তকমা লাগিয়ে আন্দোলনকে প্রতিরোধ করা ঠিক হবে না। এরা কেউ রাজনীতি নয় বরং শুধু বিচার ও শাস্তির দাবি তুলেছেন।’ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিনের পর দিন বাড়ছে। বিরোধীদের অভিযোগ, সব জেনেও

মূল অপরাধীদের আইনের মুখোমুখি করছেন না মমতা। জহর সরকারের পদত্যাগের মধ্য দিয়ে এই অভিযোগ আরো দৃঢ় হচ্ছে। জহর সরকার চিঠিতে আরো লিখেছেন, ‘মাননীয়া মহোদয়া, বিশ্বাস করুন এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশিশক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনও দেখিনি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু