আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

আমিরাতে যাচ্ছে বাংলাদেশ, অনিশ্চয়তায় পাকিস্তান সিরিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেট সূচিতেও। মে মাসে দুইটি আলাদা টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান যাওয়ার কথা ছিল লিটন দাসদের। তবে আপাতত নিশ্চিত হয়েছে কেবল আমিরাত সফর। পাকিস্তান সফর নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, শারজাহতে ১৭ ও ১৯ মে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজটি রেখেছিল বিসিবি। তবে পাকিস্তানে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ফয়সালাবাদ ও লাহোরে নির্ধারিত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন প্রশ্নের মুখে। কারণ, সাম্প্রতিক নিরাপত্তা শঙ্কায় পিএসএলই স্থগিত হয়েছে। লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানাকে দ্রুত

দেশে ফেরত আনতে হয়েছে। এমন পরিস্থিতিতে পুরো দল পাঠানো হবে কিনা, তা নিয়ে বিসিবি সতর্ক অবস্থানে। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা চলছে। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা এবং সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমান পরিস্থিতি সতর্কভাবে বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।' তবে আমিরাত সিরিজ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বিসিবি জানায়, 'নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দল সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজটি শুরু হবে আগামী সপ্তাহে।' এদিকে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদি উত্তেজনা প্রশমিত হয়, তাহলে পাকিস্তান সফরও নির্ধারিত সময়েই হতে পারে। তবে

নিরাপত্তা নিয়ে আগের চেয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু