আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে প্রথম ম্যাচের পর বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে সিরিজে আরও একটি ম্যাচ খেলতে সম্মত হয়েছে আমিরাতি ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার (১৯ মে) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তারা। আজ (সোমবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। আর বাড়তি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। সিরিজের অন্য দুই ম্যাচের মতো এই ম্যাচটিও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৯টায় শুরু হবে। আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জয় পায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ৫৩ বলে করা সেঞ্চুরিতে চড়ে সে ম্যাচে ৭ উইকেটে ১৯১ রান স্কোরবোর্ডে জমা করে লিটন

দাসের দল। জবাব দিতে নেমে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ। দুটি করে উইকেট যায় তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী এবং মোস্তাফিজুর রহমানের ঝুলিতে। এদিকে আরব আমিরাত সিরিজের পরপরই পাকিস্তানের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে মাঠে নেমে পড়ার কথা রয়েছে বাংলাদেশের। নতুন সূচি পরিকল্পনা অনুযায়ী, ২৭ ও ২৮ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না