আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬

আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ |
এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। ক’দিন আগে একটি পডকাস্টে প্রাক্তন স্ত্রী ডলির সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেন রবি চৌধুরী। সেখানে গায়িকার বিরুদ্ধে একপ্রকার পরকীয়ার অভিযোগ তোলেন তিনি। এবার সেই বিষয়ে নীরবতা ভাঙলেন ডলি সায়ন্তনী। ডলির দাবি, তার ব্যক্তিজীবন নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। পডকাস্টে রবি চৌধুরী জানান, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর থেকে সন্দেহের শুরু। বিষয়টি নিশ্চিত হতে তিনি ডলির অভিভাবকদের ডেকে নম্বরটি যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের পরিবারে কোনো দুলাভাই নেই। পরে সেই ব্যক্তির সঙ্গে ডলির পরকীয়ার প্রমাণ পাওয়ার পরই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত

নেন। এরপর গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে ডলি বলেন, ‘সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি বলেন, ‘আমরা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এবং ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানাবেন না।’ ‘নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই’ উল্লেখ করে এই গায়িকা বলেন, ‘আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে। তবে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে, ডিভোর্স প্রসঙ্গে নানা কথা বলা হচ্ছে, ডিভোর্স আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটি এই মুহূর্তে আর বলতে চাই না। ডিভোর্স

দেওয়ার পর সেই সময়েই প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বিস্তারিত বলে দিয়েছি। অতএব এতবছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। মাহে রমজানে আল্লাহ সবাইকে পবিত্রতা রক্ষার তৌফিক দান করুক।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে কোনো আলোচনা হচ্ছে না: ইরান ফাইনালে জিতেও শিরোপা হাতছাড়া, ফিরে পেতে ক্রীড়া আদালতে আপিল সেনেগালের বাস–ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই ‘বদলি গেইটম্যান’ গ্রেপ্তার দীর্ঘদিন পিঠব্যথা? হতে পারে গুরুতর রোগের ইঙ্গিত বাতিল হলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কারণ জানাল ভারতের বোর্ড ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র