বাস–ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই ‘বদলি গেইটম্যান’ গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

বাস–ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই ‘বদলি গেইটম্যান’ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় মামলায় কাউসার ও নাজমুল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের র‍্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন লাকসাম রেলওয়ে থানার ওসি জসীমউদ্দিন। পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে সেদিন কাউসার-নাজমুলকে বদলি রেখেছিল মামলার আসামি দুই গেইটম্যান হেলাল ও মেহেদী। বুধবার কাওসারকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এবং নাজমুলকে গাজীপুর জেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কাউসার দিনাজপুর জেলার কমলপুর এলাকার আবদুস সালামের ছেলে এবং নাজমুল কুমিল্লার চৌদ্দগ্রামের হেদায়েত উল্লাহর ছেলে। এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি হেলাল উদ্দীনকে কুমিল্লার শশীদল এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। লাকসাম রেলওয়ে

থানার ওসি জসীমউদ্দিন জানান, মামলায় কাউসারের সংশ্লিষ্টতার বিষয়টি প্রতীয়মান হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান এখনো পলাতক। কাউসার একজন অস্থায়ী ও নাজমুল স্থায়ী গেইটম্যান। ওসি জসীমউদ্দিন বলেন, ‘গেইটম্যান আগের স্টেশন থেকে সিগন্যাল পেয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মামলার আসামি মেহেদী হাসান এখনো পলাতক রয়েছেন। হেলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ এর আগে, গত সোমবার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন আহত বাসযাত্রী শেফালী আক্তার। তিনি দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা, তার বাড়ি কুমিল্লার লাকসাম। বাংলাদেশ দণ্ডবিধি ‘দায়িত্বে অবহেলাজনিত কারণে মৃত্যু, ৩০৪ ধারার ক’ আইনে

মামলাটি করেছেন নিহত সোহাগ রানার খালা শেফালী আক্তার। তিনিও ওই বাসে ছিলেন। গত শনিবার ঈদ উল ফিতরের দিন ভোররাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ঢাকা মেইল ট্রেনের ঢাকায় মামুন স্পেশাল নামের একটি বাসের ১২ যাত্রী নিহত হয়। এছাড়াও গুরুতর আহত হয় অন্তত আটজন যাত্রী। এই ঘটনায় পদুয়ার বাজার এলাকায় রেলের গেইটের দুই দায়িত্বরত কর্মচারী হেলাল ও মেহেদীকে বরখাস্ত করা হয়। প্রত্যক্ষদর্শী ও আহতদের দাবি, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেন আসার সময় বাজার রেলওয়ে ওভার পাশে লেভেল ক্রসিংয়ে গেট সময়মতো বন্ধ করতে পারেনি দুই গেইটম্যান। এতে ওই ভয়াবহ দুর্ঘটনা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম