বাতিল হলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কারণ জানাল ভারতের বোর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

বাতিল হলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, কারণ জানাল ভারতের বোর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
আগামী শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ আইপিএল। তবে আইপিএলের ১৯তম আসরের আগে কোনো ধরনের উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া বেঙ্গালুরুর শিরোপা উৎসব চলাকালে পদপিষ্ট হয়ে ১১ জন প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বছর আইপিএলের আগে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ফাইনালের দিন (৩১ মে) একটি জমকালো অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। টাইমস অব

ইন্ডিয়াকে বিষয়টি জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। আইপিএল নাকি টাকার খেলা? এক দিনে ৪১ হাজার ৭৫৯ কোটিতে বিক্রি হলো দুই দলআইপিএল নাকি টাকার খেলা? এক দিনে ৪১ হাজার ৭৫৯ কোটিতে বিক্রি হলো দুই দল এ প্রসঙ্গে সাইকিয়া বলেছেন, ‘গত বছরের ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনো অনুষ্ঠান হবে না। দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিসিআই এ বার উদ্বোধনের দিন কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করছে না। তবে, ফাইনালের দিন একটি বড় অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।’ শুধু যে এবারই আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হচ্ছে, এমন নয়। এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলায় প্রায় ৪০ জন নিহত হওয়ার ঘটনায় সেবার টুর্নামেন্ট

শুরুর আগে কোনো অনুষ্ঠান হয়নি। তখন বোর্ডের দায়িত্বে ছিল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। আর ওই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থ নিহতদের পরিবারকে দান করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)