আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দেওয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দেওয়া হয়েছে: ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কাজ করে যাচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে। আর সেই কাজ করতে গিয়েই বিভিন্ন ফেডারেশন ও মাঠগুলো পর্যবেক্ষণ করতে হচ্ছে তাকে। যা পর্যবেক্ষণ করতে গিয়েই দুর্নীতি ও লোপাট চোখে পড়ছে তার। এই অবস্থায় নিজের অবস্থা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। যেখানে তিনি লিখেছেন- মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের দোকান বরাদ্দের বিষয়গুলো দেখতে যান উপদেষ্টা। যা দেখতে গিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন তিনি। এর পর

নিজের পর্যবেক্ষণ জানিয়ে সামজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি লিখেছেন- ‘মনে হচ্ছে, আমাকে নিয়ে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা/বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিন গিয়ে জানতে পারলাম, দোকানগুলো ১৭০-২২০ টাকা/বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।’ এদিন স্টেডিয়াম মার্কেট পর্যবেক্ষণ শেষে দোকানমালিকদের দেওয়া বাড়তি অর্থ কীভাবে অসাধু কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছেন, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন ক্রীড়া উপদেষ্টা। একইসঙ্গে দোকান বরাদ্দে প্রতি বর্গফুট ২০-২২

টাকা হারে ভাড়ার চুক্তি বদলের কথা জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত! বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব তারেক সিন্ডিকেটে বোবাকান্না, প্রাণহানির শঙ্কায় দেশ ছাড়লেন ব্যবসায়ী বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা