আব্বাসের সঙ্গে ‘অন্যায়’ করেছে পিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫

আব্বাসের সঙ্গে ‘অন্যায়’ করেছে পিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ |
রেকর্ড মোটেও খারাপ না আব্বাস আফ্রিদির। সাম্প্রতিক ফর্মও দারুণ। পিএসএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিক, আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ পাঁকা। তবুও বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে তিনি নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই কাজটি কামরান আকমলের কাছে ‘অন্যায়’ বলে মনে হচ্ছে। কেন ‘ইনজাস্টিস’, সেটির ব্যাখ্যাও দিয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা। তার মতে, এই সময়ে সেরা অবস্থানে আছেন আব্বাস। করাচি কিংসের হয়ে ১০ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। আছেন শীর্ষে। সেই তিনি কেন বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে নেই, তার প্রশ্ন তুলেছেন কামরান। পাকিস্তানের পেসারের কথা তুলে কামরান বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে সে এখন পর্যন্ত ২০ ম্যাচে ৩৩ উইকেট নিয়েছে। দারুণ। কিন্তু তাকে বাদ রেখে দল দেওয়াটা অন্যায়।’

কথার ব্যাখ্যায় কামরান একটা পথও দেখিয়েছেন, ‘আব্বাস আফ্রিদি, খুররাম শেহজাদ ও সুফিয়ান মুকিমকে সুযোগ দিতে চাইলেই হারিস রউফ বা নাসিম শাহকে বাদ দিতে পারত।’ স্কোয়াডে নয়জন ব্যাটার, যাদের পাঁচজন ওপেনার। নতুন খেলোয়াড়দের নিয়ে এখানে নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা লক্ষ্য নেই। মনে হচ্ছে কোনও স্পষ্ট দিকনির্দেশনা নেই।’ কামরান আকমল, সাবেক পাকিস্তানি ক্রিকেটার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ বুধবার এরপর ৩০ মে ও ১ জুন বাকি দুটি টি-টোয়েন্টি। ওই সিরিজের জন্য দুদিন আগে দল দিয়েছে পাকিস্তান। সেই দলের কড়া সমালোচনা করেছেন কামরান। সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘স্কোয়াডে নয়জন ব্যাটার, যাদের পাঁচজন ওপেনার। নতুন খেলোয়াড়দের নিয়ে এখানে নির্দিষ্ট কোনো পরিকল্পনা বা

লক্ষ্য নেই। আসল প্রশ্ন হচ্ছে—নিউজিল্যান্ডের বিপক্ষে নাকি আসন্ন বাংলাদেশের বিপক্ষে সিরিজে পূর্ণ শক্তির দল মাঠে নামা উচিত ছিল? মনে হচ্ছে কোনও স্পষ্ট দিকনির্দেশনা নেই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না