আপত্তিকর কনটেন্ট তৈরিতে অভিযুক্ত হলো গ্রোক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬

আপত্তিকর কনটেন্ট তৈরিতে অভিযুক্ত হলো গ্রোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ |
কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রোক টুল অপব্যবহার করার অভিযোগ তোলা হয়েছে। এর ফলে ইলন মাস্কের সংস্থা এক্স-এর বিরুদ্ধে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আপত্তিকর ও বেআইনি কনটেন্ট তৈরির অভিযোগে এক্সকে ইতোমধ্যে কয়েকটি দেশ থেকে নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়, বেআইনি কনটেন্ট অনতিবিলম্বে সরিয়ে ফেলতে হবে। আর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা রিপোর্ট আকারে দ্রুত জানাতে হবে। অভিযোগে উল্লেখ করা হয়, ইদানীং গ্রোক ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি ও ছড়ানোর অভিযোগ বেড়েছে, বিশেষ করে নারীর আপলোড করা ছবিকে ঘিরে এমন কনটেন্ট তৈরির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। এ বিষয়ে বিশ্বের কয়েকটি দেশের আইনপ্রণেতা ও নাগরিক সমাজের সংগঠন কঠিন পদক্ষেপের দাবি উপস্থাপন

করেছে। বিশ্লেষকরা বলছেন, কয়েকটি দেশের স্থানীয় তথ্যপ্রযুক্তি আইন (ডিজিটাল মিডিয়া এথিকস কোড) নীতিমালা না মেনে ডিউ ডিলিজেন্স আইন লঙ্ঘন করায় অভিযুক্ত হয়েছে এক্স। অভিযোগে বলা হয়, আইন লঙ্ঘন করে এমন সব কনটেন্টের প্রবেশাধিকার বন্ধ করতে হবে। ডিজিটাল প্রমাণ নষ্ট না করে তা সংরক্ষণ করা জরুরি। গ্রোক টুলের পরিচালন কাঠামো ও প্রযুক্তিগত নকশা পর্যালোচনা করতে হবে। অন্যদিকে, বেআইনি কনটেন্ট প্রতিহত করতে জোরালো সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যে কোনো কারণে নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ (সাসপেন্ড) করার তাগিদ দেওয়া হয়। কর্তৃপক্ষ (এক্স) বলছে, তারা বেআইনি কনটেন্টের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকে। শিশু নির্যাতনে অভিযুক্ত কনটেন্ট নিয়মিত সরানো হয়। অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট স্থায়ীভাবে

বন্ধ করা হয়। বিশেষ প্রয়োজনে আইনশৃঙ্খলা সংস্থার সহযোগিতা নেওয়া হয়। বিবৃতিতে এক্স সেফটি বলেছে, গ্রোক ব্যবহার করে কেউ বেআইনি কনটেন্ট তৈরি করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে, যেমনটা সরাসরি কনটেন্ট আপলোডের ক্ষেত্রে করা হয়। ডিজিটাল আইন বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মাধ্যমকে অবশ্যই তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত যে কোনো ধরনের কনটেন্টের দায় নিশ্চিত করতে হবে। ভুয়া ও বেআইনি কনটেন্ট ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অবশ্যই জবাবদিহি হবে প্রধান শর্ত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু