আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬

আরও খবর

বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার?

কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার!

অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?

স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত

“রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল

‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি

স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ

আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ |
আসন্ন নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’ উল্লেখ করে বিএনপি নেতা ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান পুলিশ বাহিনী দিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একইসঙ্গে তিনি সংসদে উচ্চকক্ষ গঠনের ধারণাকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ‘বিলাসিতা’ বলে অভিহিত করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেশের সমসাময়িক রাজনীতি, নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনী পরিবেশ নিয়ে মেজর হাফিজ বলেন, এবারের নির্বাচনকে তার কাছে ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’ মনে হচ্ছে। তিনি বলেন, “আগে প্রার্থীরা সবাই সবাইকে চিনত, এখন আমি প্রার্থীকেই চিনি না। মাঠে আওয়ামী লীগ না থাকায় নতুন নতুন পার্টি ও ব্যক্তিত্ব গজিয়েছে, যারা মনে করছে এখানে একটা সুযোগ আছে।” সংসদে

উচ্চকক্ষ গঠনের প্রস্তাবের কড়া সমালোচনা করেন এই প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেন, “উচ্চকক্ষ বাংলাদেশের মতো দেশের জন্য একটি বিলাসিতা এবং এর কোনো প্রয়োজন নেই। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপি হওয়ার সক্ষমতা রাখে না, তারাই মূলত উচ্চকক্ষ চায়। এক লাখ ভোট পেলেই যেখানে এমপি হওয়া যায়, সেখানে এই দলের ৯০ শতাংশের পক্ষে সাধারণ নির্বাচনে অংশ নিয়ে এমপি হওয়া সম্ভব না।” তিনি আরও বলেন, “আমাদের বর্তমান ৩০০ এমপিরই আন্তর্জাতিক মান নেই। এর মধ্যে আরও ১০০ জন ‘চাটনি’ দিয়ে দেশের কোনো কল্যাণ হবে বলে আমি মনে করি না।” বর্তমান পুলিশ বাহিনীকে ‘অকর্মণ্য’ আখ্যা দিয়ে মেজর হাফিজ বলেন, “দেড় বছর সময় পেলে আমি ৪০ হাজার লোকের

একটি সলিড পুলিশ বাহিনী তৈরি করে দিতাম। বিশ্ববিদ্যালয় থেকে ভালো, অরাজনৈতিক ও নিরপেক্ষ ছেলে-মেয়েদের রিক্রুট করে ৬ মাসের ট্রেনিং দিলেই দক্ষ বাহিনী গড়ে তোলা সম্ভব।” তিনি বর্তমান পুলিশ সদস্যদের ‘শেখ হাসিনার পুলিশ’ হিসেবে অভিহিত করে বলেন, “এদের গুলিতে জনতা পুড়ে মরেছে। এদের দিয়ে নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষা হবে কি না, তা নিয়ে আমি সন্দিহান। বরং এদের বাড়ি পাঠিয়ে সেই অর্থ দিয়েই নতুনদের নিয়োগ দেওয়া উচিত।” নির্বাচনে প্রতিবেশী রাষ্ট্র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতার কারণে সহিংসতার আশঙ্কা প্রকাশ করেন মেজর হাফিজ। গোপালগঞ্জের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে প্রশাসনের নিয়ন্ত্রণ ভিন্ন। তবে এতকিছুর পরেও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে নির্বাচন প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বলেন,

“জনগণ মনে করে সুষ্ঠু নির্বাচন হবে না। তবে আমার ধারণা, নির্বাচন মোটামুটি সুষ্ঠু হবে এবং একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাবে। ‘নাই মামার চেয়ে কানা মামা ভালো’—এই নীতিতে নির্বাচনটি হওয়া দরকার। হয়তো পরবর্তী নির্বাচনে আমরা আরও ভালো গণতান্ত্রিক পরিবেশ পাব।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম