আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের দাপট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের দাপট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ |
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত। টি-টোয়েন্টিতে বছরটাও দারুণ গেছে ভারতের। দুর্দান্ত একটা বছর কাটানোর পর এবার আইসিসির বর্ষসেরা একাদশেও দাপট দলটির ক্রিকেটারদের। বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে ভারতের ৪ ক্রিকেটারের। যেখানে দলটির অধিনায়ক করা হয়েছে এই ফরম্যাটকে বিদায় বলা রোহিত শর্মাকে। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারত ছাড়াও জায়গা হয়েছে পাকিস্তানের বাবর আজমের। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের। ইংল্যান্ডের ফিল সল্টের। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের। পুরানকে দায়িত্ব দেওয়া হয়েছে উইকেটকিপারের। এর বাইরে আফগানিস্তান থেকে একাদশে জায়গা পেয়েছেন রশিদ খান। শ্রীলংকা থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা। তবে এই দলে জায়গা হয়নি বাংলাদেশ, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারের। এর আগে বর্ষসেরা টেস্ট ও

ওয়ানডে দল ঘোষণা করেছে আইসিসি। সেখানেও জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। অবশ্য ওয়ানডে দলে জায়গা হয়নি ভারতের কোনো ক্রিকেটারেরও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু