আইসিইউ-তে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রোগী ধর্ষণ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

আইসিইউ-তে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রোগী ধর্ষণ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
ভারতের রাজস্থানের আলওয়ারে ইএসআইসি মেডিকেল কলেজের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর হাসপাতালেরই এক কর্মীর দিকে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ঘুমের ইনজেকশন দিয়ে রোগীকে অচেতন করে এই পাশবিক কাণ্ড ঘটানো হয়েছে। শুধু তাই নয়, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলেও অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। ভুক্তভোগী মহিলার পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ জুন শারীরিক অসুস্থতা নিয়ে ওই মহিলা হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, ৪ জুন রাতে হাসপাতালের এক কর্মী ওই মহিলার বিছানার চারপাশে পর্দা টেনে দেন। এরপর তাকে একটি ইনজেকশন দেওয়া হয়, যা তাকে অচেতন করে ফেলে। এই সুযোগে হাসপাতালের

ওই কর্মী তাকে ধর্ষণ করে। ইনজেকশনের ঘোর কাটার পর ওই মহিলা তার স্বামীর নাম ধরে ডাকতে শুরু করেন। এসময় হাসপাতালের অন্য কর্মীরা বাইরে অপেক্ষারত তার স্বামীকে ডেকে পাঠান। যদিও ইনজেকশনের ঘোর থাকায় তার কথা অস্পষ্ট ছিল। পরদিন সকালে ইনজেকশনের ঘোর পুরোপুরি কাটলে তিনি পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলেন। এরপরই মহিলার স্বামী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান। তার অভিযোগ, ঘটনা শোনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এরপর নির্যাতিতার পরিবার জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানায়। জেলা প্রশাসক স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন। এরপরই নির্যাতিতার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং পুলিশ তদন্তে নামে। আলওয়ার থানার আধিকারিক

মহাবীর সিং জানিয়েছেন, "নির্যাতিতা ও তার পরিবারের জবানবন্দি নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই মহিলার মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে।" এদিকে আইসিইউতে ভর্তি অন্য এক রোগীর স্বামী জানিয়েছেন, ঘটনার দিন রাতে নার্সদের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষও এই ঘটনার অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার