ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
অসভ্য আচরণে আরও একবার আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হলো: মান্না
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসভ্য, বর্বর আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
মান্না বলেন, আসিফ নজরুলের সঙ্গে এই শিষ্টাচারবহির্ভূত, অসভ্য আচরণের মধ্য দিয়ে আরও একবার আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হলো। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের স্বৈরাচারী শাসন আওয়ামী লীগকে একটি বর্বর, ফ্যাসিস্ট দলে পরিণত করেছে। আওয়ামী শাসনামলের লুটপাটের সহযোগীরা বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। সরকার এবং দেশের জনগণের মনোবলে আঘাত করতে চাইছে। তারই প্রতিফলন জেনেভায় রাষ্ট্রীয় সফরে থাকা বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার
সঙ্গে আওয়ামী পান্ডাদের এই আচরণ। জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থার দাবি জানান মান্না। তিনি বলেন, সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যাতে পতিত স্বৈরাচারের দোসররা ভবিষ্যতে এ ধরনের বর্বর আচরণ করার সাহস না পায়। একইসঙ্গে রাষ্ট্রীয় সফরে অতিথিদের যথাযথ প্রটোকল ও নিরাপত্তার ক্ষেত্রে বিদেশি মিশনগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান মান্না।