‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

‘অল্প গাঁজায় কড়াকড়ি নয়’—মত লন্ডন মেয়রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, অল্প পরিমাণ প্রাকৃতিক গাঁজা রাখার অপরাধে দণ্ড কমানো উচিত—এ বিষয়টি সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। বুধবার (২৮ মে) প্রকাশিত একটি স্বাধীন গবেষণা প্রতিবেদনের ভিত্তিতে তিনি এই মত দেন। খবর বিবিসি। সাদিক খানের ভাষায়, এই প্রতিবেদনটি প্রমাণভিত্তিক এবং একটি গ্রহণযোগ্য যুক্তি তুলে ধরেছে। মাদকসংক্রান্ত অপরাধ রোধে আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। যুক্তরাজ্যের বর্তমান আইন অনুযায়ী, গাঁজা একটি ‘বি’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। এর ফলে গাঁজাসহ কাউকে ধরা পড়লে তাকে জরিমানা বা কারাদণ্ডের মুখে পড়তে হয়। তবে ২০২২ সালে সাদিক খানের উদ্যোগে গঠিত লন্ডন ড্রাগস কমিশন (এলডিসি) এক প্রতিবেদনে বলেছে, গাঁজার প্রকৃত ক্ষতির তুলনায় এই আইন অনেক

বেশি কঠোর। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে—বিশ্বজুড়ে গাঁজা নিয়ন্ত্রণে আইন কীভাবে প্রয়োগ করা হয়, তা পর্যালোচনা করে দেখা গেছে, এসব নীতির কারণে নির্দিষ্ট জাতিগোষ্ঠীগুলোর ওপর অতিরিক্ত নজরদারি হয়, যা পুলিশের সঙ্গে তাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিবেদনটি গাঁজার পূর্ণ বৈধতার পক্ষে নয়, তবে স্বল্প পরিমাণ প্রাকৃতিক গাঁজাকে ‘মাদকদ্রব্যের অপব্যবহার আইন’ থেকে সরিয়ে ‘মনোসক্রিয় বস্তু আইন’-এর আওতায় আনার পরামর্শ দিয়েছে। এতে করে সীমিত পরিমাণ গাঁজা রাখা ব্যবহারকারীদের জন্য আইনগতভাবে বৈধ হবে, তবে উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধই থাকবে। কমিশন আরও সুপারিশ করেছে, গাঁজার ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং যারা আসক্ত, তাদের জন্য উন্নত চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। সাদিক খান বলেন, মাদক-সম্পর্কিত

অপরাধ থেকে সমাজকে মুক্ত করতে আমাদের বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে নীতি তৈরি করতে হবে। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে—অল্প গাঁজা রাখার জন্য বর্তমান আইনি ব্যবস্থা যুক্তিযুক্ত নয়। কমিশনের প্রধান ও সাবেক লর্ড চ্যান্সেলর লর্ড চার্লি ফাকনার বলেন, গাঁজা পুরোপুরি বৈধ করার পক্ষে আমরা নই। আমাদের আইনের লক্ষ্য হওয়া উচিত বড় মাদক কারবারিদের দমন এবং ব্যবহারকারীদের সেবা নিশ্চিত করা। তবে ব্রিটিশ সরকার এই প্রস্তাবে দ্বিমত জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গাঁজা এখনো ‘বি’ শ্রেণির মাদক। একে নতুনভাবে শ্রেণিবিন্যাসের কোনো পরিকল্পনা আমাদের নেই। এদিকে গাঁজা ব্যবহারে আইন শিথিল হবে কি না, তা নির্ভর করছে ব্রিটিশ রাজনীতিতে ভবিষ্যৎ সিদ্ধান্তের ওপর। তবে মেয়র সাদিক খানের এই অবস্থান গাঁজা

নীতিমালায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক