ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮
সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে
অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা
‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব
আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী
অভিযোগের পাহাড়, নীরব প্রশাসন স্বাস্থ্য খাতে জবাবদিহি কোথায়
স্বাস্থ্য খাত এমন একটি সংবেদনশীল ক্ষেত্র, যেখানে অনিয়ম ও দুর্নীতির প্রতিটি অভিযোগ সরাসরি মানুষের জীবন ও সেবার সঙ্গে জড়িত। সম্প্রতি নীলফামারী সরকারি হাসপাতালকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাজ্জাজের বিরুদ্ধে ওঠা এসব অনিয়মের বিষয়ে তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে আরও উদ্বেগজনক যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব হাসপাতাল খোরশেদ আলম এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি এই অনিয়মের বিষয়ে অভিযোগ পেয়েও নিরব ভূমিকা পালন করছেন। অভিযোগকারীদের দাবি, প্রভাবশালী মহলের সঙ্গে সংশ্লিষ্টতা ও আর্থিক লেনদেনের কারণে প্রশাসনিক ব্যবস্থা থমকে আছে।
যদিও এসব অভিযোগ এখনো নিরপেক্ষ তদন্তে প্রমাণিত নয়, তবে প্রশ্ন
থেকেই যায় যদি সত্যিই তথ্য-প্রমাণ থাকে, তাহলে ব্যবস্থা নিতে দেরি কেন? আর যদি অভিযোগ ভিত্তিহীন হয়, তবে তা খোলাসা করে জনসমক্ষে স্পষ্ট করা হচ্ছে না কেন? দুর্নীতি দমন ও সুশাসনের কথা বলা রাষ্ট্রের দায়িত্বশীল মহলের কাছে এখন জনগণের একটাই প্রত্যাশা—স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত। অভিযুক্ত যে-ই হোন না কেন, পদ বা পরিচয় নয়, সত্য ও ন্যায়ের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে এর মাশুল দিতে হয় সাধারণ মানুষকে। তাই নীলফামারীর এই অভিযোগ শুধু একটি হাসপাতালের নয়, বরং পুরো স্বাস্থ্য ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরবতা ভাঙবে কি না, নাকি অভিযোগের পাহাড়ের নিচেই চাপা পড়ে
থাকবে সত্য।