অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই : প্রভা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫

অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই : প্রভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৫ |
একটা সময় ছোট পর্দায় জনপ্রিয় ছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এখন নিয়মিত অভিনয়ে দেখা যায় না তাকে। তবে সামাজিক মাধ্যমে বেশ সরব প্রভা। শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে ভদ্র-অভদ্রতার বৈশিষ্ট্য নিয়ে কথা বলেন। ওই পোস্টে প্রভা লেখেন, যে ভদ্র সে, ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়। আর অভদ্র মানুষটা ভাবে, ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই! প্রভার দেওয়া এমন পোস্ট অনুরাগীদের মাঝে বেশ প্রভাব ফেলেছে। হাজারের ওপর রিয়াকশন ছাড়াও কয়েকশো মন্তব্য দেখা গেছে। মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তরাই অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করেছেন। ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি

নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ধারাবাহিক নাটকে দিলারা জামান এদিকে চলতি বছর একসঙ্গে দুটি সিনেমার খবর জানান প্রভা। একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’। অন্যটি ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’। বর্তমানে এ নিয়েই ব্যস্ত আছেন অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের