অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার?

কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার!

অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?

স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত

“রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল

‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি

স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ

অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ |
ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগের পতন হলেও দলটিকে দেশের অন্যতম বড় শক্তি হিসেবে উল্লেখ করে তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিএনপি নেতা মো. রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিত, কিন্তু যারা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না, তাদের ‘রিকনসিলিয়েশন’ বা সমঝোতার মাধ্যমে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া প্রয়োজন। সম্প্রতি একুশে টেলিভিশনের টকশো ‘একুশের রাত’-এ অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রাশেদ খান আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের মতো একটি বড় দলকে যদি রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখা হয় এবং তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে না দেওয়া হয়, তবে তারা ‘আন্ডারগ্রাউন্ড’ বা গোপন তৎপরতায় লিপ্ত

হতে পারে। তিনি বলেন, “সারা জীবন তো আপনি এভাবে রাখতে পারবেন না। অন্যথায় এই পুরো শক্তি যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, সেক্ষেত্রে দেশের জন্য ক্ষতি হবে। আওয়ামী লীগ একটি আন্ডারগ্রাউন্ড পার্টি হয়ে যাক, সেটি কেউ চায় না।” অনুষ্ঠানে তিনি ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের ওপর জোর দেন। রাশেদ খান স্পষ্ট করেন যে, তিনি ঢালাওভাবে সবার পুনর্বাসনের কথা বলছেন না। তার ভাষ্যমতে, “যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা অন্যায় করেছে তাদের বিচার করেন। আর যারা অপরাধ করে নাই, তাদের রিকনসিলিয়েশনের মাধ্যমে রাজনীতি করার সুযোগ দেন।” সাম্প্রতিক নির্বাচনের প্রেক্ষাপট টেনে বিএনপি এই নেতা বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেত, তবে তারা জামায়াতে ইসলামীর

চেয়ে বেশি আসন পেত। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের ব্যাপারে মানুষের যে নেতিবাচক ধারণা ছিল, নির্বাচনের পরে তা কিছুটা পরিবর্তিত হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ধারণা করা হয়েছিল আওয়ামী লীগ নির্বাচন বানচালের জন্য জ্বালাও-পোড়াও করবে, কিন্তু তারা সেটি করেনি বা করার সুযোগ পায়নি। দেশের রাজনৈতিক শূন্যতা ও সংকট কাটাতে এই ‘রিকনসিলিয়েশন’ প্রক্রিয়া জরুরি বলে মনে করেন মো. রাশেদ খান। তিনি বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দেশের দুটি বড় দল এবং রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই প্রতিটি দলের উচিত অন্য দলের নির্দোষ নেতাকর্মীদের স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম