অঘোষিত ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

অঘোষিত ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম আরব আমিরাত। গুরুত্বপূর্ণ সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে দুই দল একটি করে ম্যাচ জিতে সমানে সমান। গত শনিবার সিরিজের প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৯১ রান করে ২৭ রানে জয় পায় বাংলাদেশ। গত সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ২০৫ রান করেও শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় টাইগাররা। আজকের ম্যাচটি তাই উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যারা জিতবে তারা সিরিজ নিশ্চিত করার সুযোগ পাবে। আজ অঘোষিত ফাইনাল ম্যাচ জিতে উভয় দল সিরিজ নিশ্চিত করতে চায়।

সমীকরণে আরব আমিরাতে চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল। টেস্ট খেলার মর্যাদা এখনো পায়নি বিভিন্ন দেশের খেলোয়াড় নিয়ে জোড়াতালি দিয়ে চলা আমিরাত। পরিসংখ্যাণেও এগিয়ে বাংলাদেশ। দুই দল অতীতে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৫ ম্যাচে অংশ নেয়। অতীতের সেই সাক্ষাতে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচে। আর একটিতে জয় পেয়েছে আমিরাত। বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, শেখ মাহেদী হাসান ও হাসান মাহমুদ। আরব আমিরাত: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আকিফ রাজা, আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, মুহাম্মদ জোহাইব, হায়দার আলী,

ইথান ডি'সুজা, মতিউল্লাহ খান ও সাগির খান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না