ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ
উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা!
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী
‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’
শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপার চেষ্টা, হাতেনাতে ধৃত জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাতে ছাড়
৪ দিনেও উদ্ধার হয়নি কক্সবাজার মহাসড়কে বাস থামিয়ে লুটে নেওয়া ৫৭ লাখ টাকা
প্রভাষক পরিচয়ে এইচএসসির উত্তরপত্র দেখেন অফিস সহকারী
৪ বিয়ের পরেও পরনারীর ঘরে! জামায়াত কর্মীকে রাতভর খুঁটিতে বেঁধে পুলিশে সোপর্দ
পঞ্চগড়ে নারীর ঘর থেকে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
গতকাল ৩রা আগস্ট, সোমবার রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জহিরুল ইসলাম (৪২) জামায়াতে ইসলামীর একজন সক্রিয় হিসেবে পরিচিত। তার পরিবারের সবাই জামায়াত ও শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত। সর্বশেষ নির্বাচনেও তিনি জামায়াতে ইসলামীর পক্ষে রাজনৈতিক জনসংযোগে অংশ নেন।
যদিও জহিরুল ইসলামের এলাকার শিবির কর্মীদের দাবি, তিনি হাড়িভাসা ইউনিয়নে যুব জাগপার নেতৃত্বে ছিলেন। তবে জামায়াতের রাজনীতিতেও তাকে দেখা গেছে।
তিন স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চার নাম্বার স্ত্রীর সঙ্গে বর্তমানে সংসার করছিলেন তিনি। তবে এরইমধ্যে আরও কয়েকজন নারীর সাথে ঘনিষ্ঠতা রয়েছে বলে জানা
গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই নারীর স্বামী ঢাকায় থাকেন। এই সুযোগে তার সঙ্গে সম্পর্কে জড়ান জহিরুল। সোমবার মধ্যরাতে হাড়িভাসা ইউনিয়নের গইছপাড়া এলাকায় এক নারীর ঘরে জহিরুল ইসলামকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে রশি দিয়ে বেঁধে রাখেন খুঁটির সাথে। স্থানীয় জামায়াত কর্মীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতার কারণে ফিরে যেতে বাধ্য হয়। রাতভর খুঁটির সাথে বেঁধে রাখার পর সকালে ওই নারীসহ জহিরুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, আমাদের কর্মী যে কেউ হতে পারে। তবে ওই ব্যক্তির দায়ভার জামায়াতে ইসলামী নেবে না। তার কৃতকর্মের দায় শুধুই তার। পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান
বলেন, নারীসহ ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।