১২ এপ্রিল ‘মার্চ ফর গাজায়’ অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫

১২ এপ্রিল ‘মার্চ ফর গাজায়’ অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। বাংলাদেশেও এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দখলদার ইসরাইলের গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এবার আগামী ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আগামী ১২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। এবং ফিলিস্তিনিবাসীর

প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই।’ এর আগে গাজায় হামলার ছবি জুড়ে দিয়ে করা এক পোস্টে মাহমুদউল্লাহ সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে কারীম, হে রাহমানুর রাহীম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন, আমিন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব। আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন হে আল্লাহ!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়