হিলিতে রেলপথ অবরোধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪

হিলিতে রেলপথ অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ |
হিলিতে ব্রিটিশ আমলে নির্মিত স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে অবস্থান অনশন করেন সর্বস্তরের জনগণ। এতে করে উত্তরবঙ্গের সাথে ঢাকা, খুলনা ও রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা রেললাইন অবরোধের পর রেলকর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩৮ মিনিট পর্যন্ত হিলি রেলস্টেশনে রেলপথ অবরোধ পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারী স্থানীয়রা। অবরোধকারী বলেন, হিলি রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেন স্টপেজ এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এর আগেও আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু কোন কাজি হয়নি। আজ আমরা আবারও ট্রেন দাঁড় করিয়ে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী করছি। তবে

রেলকর্তৃপক্ষের আশ্বাসে আজ আমরা অবরোধ প্রত্যাহার করছি। ২০ দিন সময় নিয়েছে তারা। দাবি পূরণ না হলে আগামী ২১ দিন পর আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। হিলি রেলস্টেশন মাস্টার কামরুজ্জামান বলেন, এই স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন আধুনিকায়নের দাবিতে হিলির সকল শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন করে রেললাইন অবরোধ করেন। এই কারণে রেলকর্তৃপক্ষের পক্ষে শান্তাহার জংশন থেকে রেল ট্রাফিক টিআইসি হাবিবুর রহমান এখানে আসেন। তিনি আশ্বস্ত করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামী ২০ দিনের মধ্যে এলাকাবাসীর দাবি পূরণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ সন্দেহে চলমান এসএসসি পরীক্ষার্থী কিশোর কারাগারে, শিক্ষাজীবন ধ্বংসে পুলিশের প্রতি ক্ষোভ ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের ধর্ষণচেষ্টা: সালিশ-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা যুবদল নেতাদের হামে সাড়ে ৫শ মায়ের কোল খালি, অথচ ইউনূসের হাহাকার সুদূর চীন নিয়ে! ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব: ৪৬২৫টি হতদরিদ্র পরিবারের ভাগ্য অনিশ্চিত চসিক যেন ‘শাহাদাত এন্টারপ্রাইজ’: টেন্ডার ছাড়াই কোটি কোটি টাকার গরুর হাট বাটোয়ারা! দুই মন্ত্রণালয়ের টানাহেঁচড়ায় ধ্বংসের মুখে চট্টগ্রামের গুলিয়াখালী ম্যানগ্রোভ বন ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী-জনতার সমাবেশ: ধর্ষণ ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ বাজেট ২০২৬-২৭: একদিকে কালোটাকা সাদা করার সুযোগ, অন্যদিকে রেকর্ড পরিমাণ ঘাটতি রাস্তা থেকে ধরে ইটভাটায় নিয়ে পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা কেমন হবে এই ৫ তারকার বিশ্বকাপ? ভারতে ‘আরশোলা জনতা’ কারা, জনপ্রিয়তার নেপথ্যে কী ঘুমধুম সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে নিহত ৩ কলকাতায় আকাশছোঁয়া ছাগল ও দুম্বার দাম, নেপথ্যে কী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু ভারতীয় তরুণের মুখে হরমুজে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বেঁচে ফেরার গল্প দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, কতটা কাজে দিচ্ছে